বাংলাদেশ না কি দক্ষিণ আফ্রিকা কে জিতবে ট্রফি? প্রোটিয়াদের বিপক্ষে প্রথমবারের মতো টাইগারদের সামনে ইতিহাস গড়ার হাতছানি। সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে অনুষ্ঠিতব্য তৃতীয় ওয়ানডে ম্যাচটি বাংলাদেশের জন্য শিরোপা নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, টি-স্পোর্টস ও বিটিভি।
দক্ষিণ আফ্রিকা সফর করে বাংলাদেশ দল জিততে পারেনি কোন ফরমেটেই। এবার সেঞ্চুরিয়নে ২০ বছরের আক্ষেপ ভুলে প্রথম ম্যাচেই ৩৮ রানে জিতেছে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
তবে দ্বিতীয় ম্যাচে তামিম-সাকিবদের ৭ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা।
আজ বুধবার তৃতীয় ওয়ানডে বাংলাদেশ দলে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। অপরিবর্তিত থাকলে একই স্কোয়াড নিয়েই টানা ছয়টি ম্যাচ খেলবে টাইগাররা।
ঘরের বাইরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মোট ১১ ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছে বাংলাদেশ। আজ দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলে প্রথম সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলা মায়ের দামাল ছেলেরা।