খেলা

তৃতীয় ম্যাচের জয়ে সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ১০ উইকেটের জয় পেয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে ১-০ ব্যবধানে জিতলো ক্যারিবীয়রা। সিরিজের প্রথম দুই টেস্ট ড্র হয়েছিলো।

গ্রেনাডায় তৃতীয় দিন শেষেই শেষ টেস্টে জয় দেখছিলো ওয়েস্ট ইন্ডিজ। কারন ২ উইকেট হাতে নিয়ে মাত্র ১০ রানে এগিয়ে ছিলো ইংল্যান্ড। ৯৩ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৮ উইকেটে ১০৩ রান করেছিলো ইংলিশরা।

চতুর্থ দিন বাকী ২ উইকেটে ৬৮ বল খেলে ১৭ রান যোগ করতে পারে ইংল্যান্ড। শেষ পর্যন্ত ১২০ রানে গুটিয়ে যায় । ফলে ম্যাচ জয়ের জন্য মাত্র ২৮ রানের টার্গেট পায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ইংল্যান্ড ২০৪ ও ওয়েস্ট ইন্ডিজ ২৯৭ রান করেছিলো।

৯ রান নিয়ে দিন শুরু করে ১৯ রানে থামেন ক্রিস ওকস। ১ রান নিয়ে খেলতে নেমে ৪ রানে আউট হন লিচ। ইংল্যান্ডের শেষ দুই উইকেট ওকস ও লিচকে শিকার করেন ওয়েস্ট ইন্ডিজের পেসার কেমার রোচ। ৩ রানে অপরাজিত থাকেন সাকিব মাহমুদ।

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সর্বনাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজের মিডিয়াম পেসার কাইল মায়ার্স। ১৮ রানে ৫ উইকেট নেন তিনি। এছাড়া রোচ ২টি, সিলেস-জোসেফ ১টি করে উইকেট নেন।

২৮ রানের টার্গেট ২৯ বল খেলেই স্পর্শ করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ২০ ও জন ক্যাম্পবেল ৬ রানে অপরাজিত থাকেন। প্রথম ইনিংসে অপরাজিত ১০০ রান করায় ম্যাচ সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জশুয়া ডা সিলভা। সিরিজে ৩৪১ রান ও ১ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় ক্যারিবীয় অধিনায়ক ব্র্যাথওয়েট।

দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তৃতীয় টেস্ট সিরিজ খেলে প্রথম জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। এখন পর্যন্ত ৭ ম্যাচে ২ জয়, ৩ হার ২ ড্র’তে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে ক্যারিবীয়রা। আর ১৩ ম্যাচে ১ জয়, ৭ হার ও ৪ ড্র’তে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ইংল্যান্ড।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ