খেলা

প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ

ওয়ানডে সিরিজ জয়ের পর আজ আজ বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেষ্টে মাঠে নামছে বাংলাদেশ। লাল বলের লড়াইয়ে মানসিকভাবে এগিয়ে আছে বাংলাদেশ। ডারবানে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে টাইগাররা।

এ ম্যাচের একাদশে নেই দলের অন্যতম ওপেনার তামিম ইকবাল। মূল লড়াইয়ে তাঁরই ওপেন করার কথা থাকলেও পেটের পীড়ার কারণে তিনি খেলছেন না বলে জানিয়েছেন অধিনায়ক মুমিনুল হক। আজ সকাল থেকে পেটের সমস্যায় ভুগছেন তামিম। তাই মূল ব্যাটারকে হারানোর ধাক্কা নিয়েই প্রোটিয়াদের বিপক্ষে লড়াইয়ে নেমেছে মুমিনুল হকের দল।

আজকের ম্যাচটি হবে ডারবানের কিংসমেড স্টেডিয়ামে। যেখানে গত ৯ বছর কোন টেস্ট জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। তাই এটি তাদের জন্য দুশ্চিন্তার ভেন্যু। যেন নিজ দেশে পরবাসী।

টসের সময় মুমিনুল জানালেন, আর্দ্রতাও আছে বেশ। সে সুবিধা কাজে লাগাতে টস জিতে বোলিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। কিংসমিডের উইকেটে সবুজ ঘাসের ছোঁয়া আছে।

টস জিতলে দক্ষিণ আফ্রিকাও এ সুযোগটা কাজে লাগাতে বোলিং নিত। টসে হারা প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার তেমনটাই জানালেন।

টেস্ট সিরিজের আগে ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এবারের সফরেই প্রথম বার দক্ষিণ আফ্রিকায় জয়ের ইতিহাস গড়েছে লাল-সবুজের দল। একই সঙ্গে সিরিজও জিতেছে প্রথম বার। তাই, ওয়ানডে সিরিজ জয়ের অনুপ্রেরণায় এবার টেস্ট জয়ের স্বপ্ন দেখছেন মুমিনুলরা।

তবে, আত্মবিশ্বাস থাকলেও অতীত ইতিহাস কিছুটা হলেও ভাবাবে বাংলাদেশকে। কারণ এ ফরম্যাটে প্রোটিয়াদের বিপক্ষে অতীত পরিসংখ্যান ভালো নয়। ২০০২ সাল থেকে এখন পর্যন্ত ১২টি টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যার মধ্যে ১০টিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। বাকি দুটি হয়েছে ড্র। একটিতেও মেলেনি জয়ের দেখা। এবার সে ব্যর্থতা কাটিয়ে জয়ের জন্যই মাঠে নামবে মুমিনুল হকের দল।

বাংলাদেশ একাদশ : সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি। লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও খালেদ আহমেদ।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ