খেলা

দক্ষিণ আফ্রিকায় জয়ের সাফল্যে যা বললেন তার বাবা

মাহমুদুল হাসান জয়
মাহমুদুল হাসান জয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি হাকিয়েছেন মাহমুদুল হাসান জয়। যে ধৈর্য নিয়ে তিনি খেলেছেন তা সবাইকে মুগ্ধ করেছে। তিনি একাই খেলেছেন ৩২৬ বল। উইকেটে ছিলেন ৪৪২ মিনিট। লিজাড উইলিয়ামসের বলে শেষ ব্যাটার হিসাবে যখন আউট হন তিনি, তার নামের পাশে তখন লেখা ছিল ১৩৭ রান।

তা এই স্কোরটি দেশের জন্য গর্ব করার মতো। তার স্কিল, পরিণত মানসিকতা টেস্ট ব্যাটিংয়ের আদর্শ উদাহরণ।

জয় চাঁদপুরের ফরিদগঞ্জের ১০নং দক্ষিণ গোবিন্দপুর ইউনিয়নের পশ্চিম লাডুয়া গ্রামের মো. আব্দুল বারেকের ছেলে। বাবা আবদুল বারেক পূবালী ব্যাংকের চাঁদপুর শহরের বাবুরহাট শাখায় সিনিয়র অফিসার হিসেবে কর্মরত।

ছেলের এমন কৃতিত্বে জয়ের বাবা উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার মাটিতে জয় বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরি করল। ছুটির দিন হওয়ায় পুরো খেলা দেখেছি। খুবই আনন্দ লেগেছে। ছেলে যাতে ভবিষ্যতে আরও ভালো খেলতে পারে এবং দেশের জন্য মর্যাদা বয়ে আনতে পারে, সেজন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’

এদিকে জয়ের কৃতিত্বপূর্ণ সেঞ্চুরিতে তার নিজ জেলা চাঁদপুরে আনন্দের ঢেউ বইছে। চায়ের দোকানে, টিভি-ফ্রিজের শোরুমে আর বাসায় বসে টিভিতে জয়ের খেলা দেখেছেন জেলার ক্রিকেটপ্রেমীরা।

১০-১২ বছর আগে চাঁদপুর ক্লেমন ক্রিকেট অ্যাকাডেমিতে শুরু হয় জয়ের ক্রিকেটীয় জীবনের পথ চলা।

সেখানে জয়ের প্রথম কোচ ছিলেন শামীম ফারুকী। ছোট বেলা থেকেই এ কোচের অধীনে দিক্ষা নিয়েছেন জয়।

শামীম ফারুকীর তার হাত ধরেই বিকেএসপিতে ভর্তি হয়েছিলেন জয়।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ