খেলা

ডারবান টেস্টের আম্পায়ারিং নিয়ে ক্ষুব্ধ সাকিব

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান

ডারবানের কিংসমিডে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। টেস্টে অন-ফিল্ড আম্পায়ার স্বাগতিক দক্ষিণ আফ্রিকার আড্রিয়ান হোল্ডস্টক ও মারাইস ইরাসমস। টিভি ও রিজার্ভ আম্পায়ারও দক্ষিণ আফ্রিকার। তবে ম্যাচ রেফারি শুধুমাত্র জিম্বাবুয়ের।

তবে মাঠের পরিচালনাটা করছেন হোল্ডস্টক ও ইরাসমাসই। কিন্তু এই দুই অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

স্বাগতিক আম্পায়ারদের দ্বারা পরিচালিত ডারবান টেস্টের আম্পায়ারিং নিয়ে মোটেও সন্তুস্ট নন সাকিব। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ বিষয়ে কথা বলেছেন তিনি।

পারিবারিক কারনে দলের সাথে না থাকা সাকিব লিখেছেন, ‘আমার মনে হয়, আইসিসির এখন আবার নিরপেক্ষ আম্পায়ারিংয়ের নিয়মে ফিরে যাওয়া উচিত। কারণ বেশিরভাগ ক্রিকেট খেলুড়ে দেশেই এখন কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে।’

করোনাভাইরাস শুরুর পর থেকে জৈব সুরক্ষা বলয়ের কারনে আন্তর্জাতিক ক্রিকেটে আর নিরপেক্ষ আম্পায়ারিং বাধ্যতামূলক রাখেনি আইসিসি। দ্বিপাক্ষীক সিরিজে স্বাগতিক দেশেরই আম্পায়াররা ম্যাচ পরিচালনা করে থাকেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ