খেলা

সাকিব আল হাসানের শাশুড়ি মারা গেছেন

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান

বাংলাদেশ ক্রিকেটের বড় পোষ্টারবয় অলরাউন্ডার সাকিব আল হাসানের শাশুড়ি নার্গিস বেগম মারা গেছেন। দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা চলছিল নার্গিস বেগমের। তবে সুস্থ হয়ে ফিরতে পারেননি। শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটায় মৃত্যুবরণ করেন তিনি।

সাকিব আল হাসানের পারিবারিক সূত্র থেকে জানা গাছে, শাশুড়ি মারা গেলেও যুক্তরাষ্ট্র থেকে আসতে পারবেন না সাকিব। মেয়ের শিক্ষাপ্রতিষ্ঠান চলায় গত ১ এপ্রিল বড় মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন তিনি। সেখানে মেয়েকে একা রেখে আসা সম্ভব নয় বলে দেশে ফেরা হচ্ছে না বাঁহাতি অলরাউন্ডারের। তবে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির বর্তমানে বাংলাদেশেই আছেন।

জানা গেছে, আজ (শনিবার) গ্রামের বাড়ি নরসিংদীতে সাকিবের শাশুড়ির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

২০২০ সালের ১৭ ডিসেম্বর মারা যান সাকিবের শ্বশুর মমতাজ আহমেদ।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ