খেলা

৮৭ বছরের স্মৃতি ফেরালেন মিরাজ

মেহেদী হাসান মিরাজ, বাংলাদেশ। ছবি: ইন্টারনেট থেকে।
মেহেদী হাসান মিরাজ, বাংলাদেশ। ছবি: ইন্টারনেট থেকে।

দক্ষিণ আফ্রিকার কন্ডিশন মানেই পেসারদের রাজত্ব। এই কন্ডিশনে সব দলের মূল অস্ত্র থাকে পেস বোলিং। বিশেষ করে নতুন বলে এখানে পেসারদের সফলতার রেকর্ড ভালো। অথচ এই কন্ডিশনে বাংলাদেশ গতকাল (শুক্রবার) টেষ্ট খেলতে নেমে ভিন্ন উদাহরণ স্থাপন করল। দলের হয়ে ইনিংসের দ্বিতীয় ওভারে বল করলেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। দক্ষিণ আফ্রিকার মাটিতে ৮৭ বছরের স্মৃতি ফেরালেন মিরাজ।

দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে কোনো স্পিনারের বোলিং ওপেন করা বিরল ঘটনাই বটে। সর্বশেষ ১৯৩৫ সালে এই নজির দেখা গিয়েছিল। জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং করেন প্রোটিয়ারা। ম্যাচের প্রথম ইনিংস বোলিং ওপেন করেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার বিল ও’রাইলি। প্রথম ওভার ফাস্ট বোলার আর্নি ম্যাককরমিক করার পর দ্বিতীয় ওভারে বোলিং করেন ও’রাইলি। গতকাল খালেদ বল ওপেন করেন। পরের ওভারে মিরাজের হাতে বল তুলে দেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক। এক ওভার পরই অবশ্য মিরাজকে সরিয়ে নেওয়া হয়। ঐ ওভারে ৭ রান দিয়েছেন তিনি।

অবশ্য পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে প্রথম টেস্ট ম্যাচেই নতুন বলে বোলিং করেছিলেন একজন স্পিনার। এই ভেন্যুর বিবেচনায় স্পিনারের বোলিং ওপেন করার ঘটনা ঘটল ১৩৩ বছর পর। সর্বশেষ ১৮৮৯ সালে নিজেদের অভিষেক টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিল প্রোটিয়ারা। ম্যাচে ইংলিশ স্পিনার জনি বিগ্রস প্রথম বোলার হিসেবে বোলিং করেছিলেন।

বিদেশের মাটিতে এর আগে ২০১৮ সালে জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে স্পিনার দিয়ে বোলিং ওপেন করিয়েছিল বাংলাদেশ। আবু জায়েদ রাহীর সঙ্গে অপর প্রান্তে বোলিং করেছিলেন সাকিব আল হাসান।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ