খেলা

খালেদকে জরিমানা করলো আইসিসি

বাংলাদেশী পেসার খালেদ আহমেদ। ছবি: ইন্টারনেট থেকে।
বাংলাদেশী পেসার খালেদ আহমেদ। ছবি: ইন্টারনেট থেকে।

পোর্ট এলিজাবেথে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টে প্রতিপক্ষের ব্যাটসম্যানের দিকে অযথা বল ছুঁড়ে মারেন খালেদ আহমেদ। বলটি ব্যাটসম্যানের গ্লাভসে গিয়ে লাগে। আইসিসির চোখে এটি ক্রিকেটীয় আচরণ বহির্ভূত কাজ। খালেদ নিজেও তা মেনে নিয়েছেন। তবে তারপরও তাকে জরিমানা করেছে আইসিসি।

তাই বাংলাদেশি পেসার খালেদ আহমেদের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। এছাড়া একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে এই টাইগার পেসারের নামের পাশে।

মঙ্গলবার (১২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিস্যার পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিনে প্রোটিয়াদের প্রথম ইনিংসের ৯৫ তম ওভারের ঘটনা এটি। খালেদের করা ঐ ওভারের পাঁচ নাম্বার বলটিকে ব্যাটসম্যান কাইল ভেরিইন ডিফেন্স করলে তাতে ফিল্ডিং করেন খালেদ নিজেই। বলটি ধরে হঠাৎই স্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটসম্যান ভেরিইনের দিকে ছুঁড়ে মারলে বলটি গিয়ে তার গ্লাভসে আঘাত করে।

খালেদ নিজেই ঘটনায় দায় স্বীকার করে নেওয়ায় আর শুনানির প্রয়োজন হয়নি। এই ঘটনায় খালেদের বিরুদ্ধে আইসিসির ‘কোড অব কন্ডাক্টের’ লেভেল-১ ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এই কোড অব কন্ডাক্টের ২.৯ ধারা অনুযায়ীই ম্যাচ ফি থেকে জরিমানার শাস্তি দেয়া হয়েছে খালেদকে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ