দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ দলের হয়ে বল হাতে অবদান রাখেন শরিফুল ইসলাম। তবে এ বাঁহাতি পেসার খেলতে পারেননি দুই ম্যাচের টেস্ট সিরিজ। অ্যাঙ্কেলে চোট পান তিনি। না খেলেই দেশে ফিরে আসেন তিনি। সেই চোটের মাত্রা বেড়ে যাওয়ায় অপারেশন করতে সিঙ্গাপুর যাচ্ছেন তিনি।
আজ সোমবার মিরপুরে সংবাদমাধ্যমকে শরিফুল বলেন, ‘২৫-২৬ (এপ্রিল) এর মধ্যে আমরা সিঙ্গাপুর যাব। তারপর সার্জারি হবে। আশাকরি দ্রুত সুস্থ হয়ে উঠবো।’
এই সিরিজে পাওয়া যাবে কিনা জানতে চাইলে শরিফুল বললেন, ‘দেখা যাক এখন অপারেশনের পর দেখা যাবে কত সময় লাগে। চেষ্টা থাকবে জলদি সুস্থ হওয়ার।’
দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: