খেলা

কাউন্টি ক্রিকেটে শান মাসুদের বিরল রেকর্ড

পাকিস্তানি ব্যাটার শান মাসুদ। ছবি: সংগৃহীত।
পাকিস্তানি ব্যাটার শান মাসুদ। ছবি: সংগৃহীত।

ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট কাউন্টিতে টানা দুই ম্যাচে দুই ডাবল সেঞ্চুরি তুলে নিয়ে রীতিমতো ইতিহাসই গড়েছেন পাকিস্তানি ব্যাটার শান মাসুদ। পাকিস্তানি কোনো ব্যাটার হিসেবে এর আগে কাউন্টিতে টানা ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়তে পারেননি কেউই। কাউন্টি চ্যাম্পিয়ন্সশিপ ডিভিশন টু’তে ডার্বিশায়ারের হয়ে খেলছেন পাকিস্তান তারকা ব্যাটার শান মাসুদ।

লিচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচের শুরুতে টস হেরে প্রথমে ফিল্ডিং করতে নামে শান মাসুদের ডার্বিশায়ার। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ডার্বিশায়ারের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২১৩ রানে গুটিয়ে যায় লিচেস্টারশায়ারের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও ওয়াইন ম্যাডসন এবং ম্যাটি ম্যাকেরসনকে সঙ্গে নিয়ে দলকে বড় স্কোর উপহান দেন তিনি। ম্যাডসন নার্ভাস নাইনটিতে আউট হলে সেঞ্চুরির দেখা পাননি। আর ইনিংস ঘোষণার আগে ৯৯ রান সংগ্রহ করতে সক্ষম হন ম্যাকেরসন।

এদিকে আপনতালে ব্যাট করতে থাকা শান মাসুদ সেঞ্চুরির পূরণের পর তুলে নেন ডাবল সেঞ্চুরি। লিচেস্টারশায়ারের বিপক্ষে ২৬৮ বলে ২৪টি চার ও ১ ছক্কায় ২১৯ রানের ইনিংস খেলেন তিনি। তাতেই গড়লেন রেকর্ড। পাকিস্তানের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে কাউন্টি ক্রিকেটে ব্যাক টু ব্যাক ডাবল সেঞ্চুরি করার নজির স্থাপন করলেন।

আর এশিয়ার দ্বিতীয় কোনো ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়েন তিনি। এর আগে ১৯৩৩ সালে নওয়াব ইফতিখার আলী খান পদৌতি কাউন্টি ক্রিকেটে ব্যাক টু ব্যাক ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ