খেলা

উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজ ম্যানসিটি-রিয়াল মুখোমুখি

ম্যানসিটি-রিয়াল মুখোমুখি
ম্যানসিটি-রিয়াল মুখোমুখি

উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে আজ মুখোমুখি হচ্ছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ও স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ম্যানসিটির ঘরের মাঠ ইতিহাদে বাংলাদেশ সময় আজ (মঙ্গলবার) দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলতে পিএসজি, কোয়ার্টার ফাইনালে চেলসির পর সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির মত ধনী ক্লাবের সামনে রিয়াল। রিয়ালের মুখোমুখি হওয়ার আগে অবশ্য রিয়ালকে সেরাই মেনে নিলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা, ‘ রিয়াল হচ্ছে চ্যাম্পিয়নস লিগের রাজা।

শেষ ষোলতে দুই লেগ মিলিয়ে পিএসজির বিপক্ষে একটা সময় ২-০ গোলে পিছিয়ে ছিল রিয়াল। দ্বিতীয় লেগে শেষ ৩০ মিনিটের হ্যাটট্রিকে পাশার দান বদলে দেন রিয়াল তারকা করিম বেনজিমা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে টানা দ্বিতীয় হ্যাটট্রিক বেনজিমার। দ্বিতীয় লেগে চেলসি যখন ৩-০ গোলে এগিয়ে তখন জাদুর ঝাঁপিটা খোলেন আরও একবার। এবারের নকআউটে রিয়ালের ৮ গোলের ৭টিই এই ফরাসির! তাই রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি মেনে নিলেন, ‘এটা স্বীকার করতে আপত্তি নেই যে আমরা বেনজিমার ওপর নির্ভরশীল। ’

স্প্যানিশ সুপার কাপ জিতে মৌসুম শুরু করা রিয়াল লা লিগা জয়ের দুয়ারে। চ্যাম্পিয়নস লিগটা জিততে পারলে ভাসবে তিন শিরোপার উচ্ছ্বাসে। সেই পথে শক্ত বাঁধা এখন ম্যানসিটি। ২০১৫-১৬ মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার পথে সেমিফাইনালে ম্যানসিটিকেই হারিয়েছিল রিয়াল। ২০১৯-২০’এ শেষ ষোলতে প্রতিশোধ নেয় গার্দিওলার দল। এবার শেষ হাসি হাসবে কারা?

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ