খেলা

ইতিহাস গড়ল বিজয়

এনামুল হক বিজয়
এনামুল হক বিজয়

ঢাকা প্রিমিয়ার লিগে নতুন ইতিহাস গড়েছেন এনামুল হক বিজয়। লিস্ট-এ ক্রিকেটার হিসেবে ছুঁয়েছেন হাজার রানের মাইলফলক। ইতিহাস গড়ার দিনে বিজয়ের দল প্রাইম ব্যাংকও জিতেছে হেসে খেলে। রূপগঞ্জ টাইগার্সের বিরুদ্ধে প্রাইম জিতেছে ১০ উইকেটে।

সোমবার বিকেএসপির ৪ নম্বর মাঠে আগে ব্যাটিং করে ২২৯ রানে ইনিংস গুটিয়ে যায় রূপগঞ্জের। জবাবে ১৪০ বল বাকি থাকতেই জিতে যায় প্রাইম ব্যাংক। প্রাইমের হয়ে ওপেনিংয়ে নেমে দলকে জেতান বিজয় ও তামিম ইকবাল। দু’জনই পান সেঞ্চুরির দেখা।

রান তাড়ায় দাপুটে শুরু করেন প্রাইম ব্যাংকের দুই ওপেনার তামিম ও বিজয়। শুরু থেকে রূপগঞ্জের বোলারদের ওপর তোপ ঝাড়েন তারা। রেকর্ডের সামনে থাকা বিজয় ৭০ রান করেই ছুঁয়ে ফেলেন লিস্ট-এ ক্রিকেটে হাজার রানের মাইলফলক।

রূপগঞ্জের বিপক্ষে হেসেখেলেই সেঞ্চুরি করেন তামিমও। আগের ম্যাচে ৯০ রানে ফেরা এই ওপেনার শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৮১ বলে ১০৯ রানে। অপর প্রান্তে থাকা বিজয় ৮৪ বলে করেন অপরাজিত ১১২ রান।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ