খেলা

২০২৩ বিশ্ব আইস হকির আয়োজক থেকে রাশিয়া বাদ

হকি খেলা। ফাইল ছবি।
হকি খেলা। ফাইল ছবি।

নিরাপত্তার কারণ দেখিয়ে ২০২৩ সালে অনুষ্ঠিত হতে যওয়া পুরুষদের বিশ্ব আইস হকি চ্যাম্পিয়নশিপ আয়োজক হিসেবে বাদ দেয়া হয়েছে রাশিয়াকে। মঙ্গলবার আন্তর্জাতিক আইস হকি ফেডারেশনের (আইআইএইচএফ) পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নেয়। খবর এপি।

প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিজ শহর সেন্ট পিটার্সবার্গে আগামী মে মাসে বসার কথা ছিল পুরুষদের বিশ্ব আইস হকি চ্যাম্পিয়নশিপের আসর। কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়, কর্মকর্তা, মিডিয়া ও ভক্তদের নিরাপত্তা ও মঙ্গলের কথা চিন্তা করে রাশিয়াকে এ আয়োজন করা থেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত দেয় আইআইএইচএফ। তার আগে এ বিষয়ে আলোচনা করতে একটি বৈঠকে বসে সংগঠনটি।

সম্ভাব্য ধারণা, ইউক্রেরে রুশ বাহিনী পরিচালিত আগ্রাসনের প্রতিবাদে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যদিও আইআইএইচএফ এমন কোনো ইঙ্গিত দেয়নি। যুদ্ধে রাশিয়াকে সমর্থন করায় আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নিষিদ্ধ ফল ভোগ করছে বেলারুশও।

এর আগে গত সোমবার আন্তর্জাতিক স্কেটিং প্রতিযোগিতা ইউনিয়ন (আইএসইউ) রাশিয়া ও বেলারুশে অনির্দিষ্টকালের জন্য স্কোটিংয়ের কোনো টুর্নামেন্ট হবে না বলে ঘোষণা দেয়। কেড়ে নেয়া হয় এ বছর স্কেটিংয়ের রস্টেলেকম কাপের আয়োজনের স্বত্ত্বও। তার একদিন পরই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বাতিল করল আইআইএইচএফ।

আইআইএইচএফ খেলোয়াড় ও কর্মকর্তাদের রাশিয়ায় স্বাধীনভাবে চলাচলের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। একই কারণে গত মাসে রাশিয়া থেকে ২০২৩ সালের বিশ্ব জুনিয়র ইভেন্টও সরিয়ে নেয়া হয়েছিল। যে প্রতিযোগিতাটি রাশিয়ার ওমস্ক এবং নভোসিবিরস্কে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আগামী ১৩ মে থেকে ফিনল্যান্ডে শুরু হবে পুরুষদের বিশ্ব আইস হকি চ্যাম্পিয়নশিপ ২০২২। সেসময় ২০২৩ আসরের নতুন আয়োজক বাছাই করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক আইস হকি ফেডারেশন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ