খেলা

নতুন উচ্চতায় এনামুল হক বিজয়

এনামুল হক বিজয়
এনামুল হক বিজয়

এনামুলের ব্যাটে যেন রানের ফোয়ারা। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শুরু থেকেই চমক দেখাচ্ছে তার ব্যাট। এবারের আসরটাই যেন বিজয়ময় হয়ে গেল। ব্যাট হাতে দুর্দান্ত খেলেই চলেছেন তিনি। গড়েছেন নানা রেকর্ডও।

বিকেএসপির চার নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমে এক অনন্য রেকর্ডই গড়লেন তিনি। ডিপিএলের এক মৌসুমে প্রথম ব্যাটার হিসেবে এক হাজারের বেশি রান সংগ্রহ করার রেকর্ডের মালিক এখন বিজয়।

এক মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ড আগেই গড়েছেন এই ডানহাতি ওপেনার। তার সামনে ছিল হাজার রানের রেকর্ড গড়ার সুবর্ণ সুযোগ। সেই সুযোগটি মিস করলেন না বিজয়।

রূপগঞ্জ ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নামার আগে চলতি মৌসুমে হাজার রান পূর্ণ হতে দরকার ছিল আরও ৭০ রান। ব্যাট হাতে অর্ধশতক তুলে নেয়ার পাশাপাশি ব্যক্তিগত ইনিংসটা বাড়াতে থাকেন বিজয়। এক সময় পৌঁছে গেলেন ৬৯ থেকে ৭০ রানে। এই সিঙ্গেল নেওয়ার সময় মাঝ পিচে থাকতেই দুই হাত ছড়িয়ে শুরু করলেন উদযাপন।

এরপর হেলমেট খুলে ব্যাট উঁচিয়ে ধরলেন। সতীর্থ তামিম তাকে জড়িয়ে ধরে জানালেন অভিনন্দন। ড্রেসিংরুম থেকে বেরিয়ে সতীর্থ, কোচ, ট্রেনাররা করতালিতে অভিনন্দন জানালেন এনামুলকে। শুধু তারাই নয়, বিকেএসপির ৩ নম্বর মাঠে তখন করতালিতে মুখরিত। পাশে থাকা রূপগঞ্জের ক্রিকেটার ফজলে রাব্বী এগিয়ে এসে তাকে অভিবাদন জানান।

এনামুলের ব্যাটে শুরু থেকেই রানের ফোয়ারা। সুপার লিগের আগেই ১০ ম্যাচে ৭২.৮০ গড়ে ও ৯৭.৯৮ স্ট্রাইক রেটে রান করেছিলেন ৭২৮।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ