খেলা

তামিমের ফের শতক, ৪ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত এনামুল

এনামুল হক বিজয় ও তামিম ইকবাল। ফাইল ছবি।
এনামুল হক বিজয় ও তামিম ইকবাল। ফাইল ছবি।

অধিনায়ক তামিম ইকবাল ধারাবাহিকভাবেই ভালো ব্যাটিং করছেন। দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডেতেও তার ব্যাট হেসেছে। চলমান ডিপিএলেও সেই ধারাবাহিকতা দেখিয়েছেন তিনি। গত ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন তামিম। আজ (২৮ এপ্রিল) আবারও শতক হাঁকালেন এই ওপেনার।

তার এই রানের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৫৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

বিকেএসপিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে দলীয় সর্বোচ্চ ১৩৭ রান করেছেন তামিম ইকবাল। আউট হওয়ার আগে ১৩২ বলে সাজানো ইনিংসটিতে ছিল ১৩টি চার ও ছয়টি ছক্কা, স্ট্রাইকরেট ১০৩.৭৯। দ্বিতীয় সর্বোচ্চ ৯৬ রান করেছেন অবিশ্বাস্য ফর্মে থাকা এনামুল হক বিজয়। মাত্র ৪ রানের জন্য শতক মিস করলেও আরও একটি রেকর্ড ঠিকই নিজের নামে করে নিয়েছেন এই ওপেনার।

এর আগে ডিপিএলের এক আসরে সর্বোচ্চ আটটি অর্ধশতক হাঁকিয়েছিলেন নাঈম ইসলাম ও রকিবুল হাসান। নাঈমের রেকর্ডটি ছিল ২০১৪-১৫ আসরে। রকিবুল সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন ২০১৮-১৯ সেশনে। এবার তাদেরকে পেছনে ফেলে রেকর্ডটি সম্পন্ন নিজের করে নিলেন এনামুল বিজয়।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ