খেলা

ক্রিকেট বিশ্বের যে রেকর্ডের একমাত্র মালিক বিজয়

এনামুল হক বিজয়। ফাইল ছবি।
এনামুল হক বিজয়। ফাইল ছবি।

নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার এনামুল হক বিজয়। ক্রিকেট ইতিহাসে রেকর্ড গড়েছেন তিনি। লিস্ট-এ ক্রিকেটে এক মৌসুমে বিশ্বে এখন সর্বোচ্চ রান তার দখলে। এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) দারুন পারফর্ম করে এই রেকর্ড গড়লেন তিনি।

আজ (২৮ এপ্রিল) শেষ হচ্ছে ডিপিএল ২০২১-২২ মৌসুম। এ মৌসুমে প্রথমবারের মতো লিগ শিরোপা জিতেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। আর ব্যক্তিগত পারফরম্যান্সে অনন্য নজির স্থাপন করেছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এনামুল হক বিজয়।

এবারের লিগে শুরু থেকে শেষ ম্যাচ পর্যন্ত বিজয়ের ব্যাটে ছিল রান ফোয়ারা। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আজ (বৃহস্পতিবার) শেষ ম্যাচেও খেলেছেন ৮৫ বলে ৯৬ রানের দারুণ এক ইনিংস। ৪ রানের জন্য মিস করেছেন এবারের আসরের নিজের চতুর্থ সেঞ্চুরি। মৌসুম শেষে ১৫ ম্যাচ তার নামের পাশে ১ হাজার ১৩৮ রান, যা কিনা বিশ্বেই বিশ্ব লিস্ট-এ ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ!

মাইলফলকে পৌঁছতে তিনটি সেঞ্চুরি ও নয়টি হাফসেঞ্চুরি করেছেন তিনি। ছিল সর্বোচ্চ ১৮৫ রানের একটি ইনিংস।

অনবদ্য ফর্মে থাকা বিজয় এবার ডিপিএলের এক মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙার পর প্রথমবারের মতো হাজার রানের মাইলফলকে পৌঁছেন। পরে পরিসংখ্যান ঘেঁটে দেখা গেল, লিস্ট-এ ক্রিকেটে শুধু বাংলাদেশ কেন, বিশ্বেই কারো এক হাজার রান করার নজির নেই!

এতদিন লিস্ট-এ ক্রিকেটে এক টুর্নামেন্টে সর্বোচ্চ রান করার কীর্তি ছিল সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার টম মুডির। যিনি ১৯৯১ সালে ইংল্যান্ডের সানডে লিগে ওয়ারউইকশায়ারের হয়ে ১৫ ম্যাচে করেছিলেন ৯১৭ রান। ১৯৯০ সালে একই টুর্নামেন্টে সমারসেটের হয়ে জিমি কুক ১৬ ম্যাচে করেছিলেন ৯০২ রান।

২০১০ সালে প্রো-ফর্টি লিগে ইয়র্কশায়ারের হয়ে ১৩ ম্যাচে ৮৬১ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জ্যাক রুডলফ। ১৯৯৩ সালে সানডে লিগে কেন্টের হয়ে ১৬ ম্যাচে ৮৫৪ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটার কার্ল হুপার।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ