জাতীয় ক্রিকেট দলের ডানহাতি তারকা পেসার তাসকিন আহমেদ দ্বিতীয়বারের মতো পিতৃত্বের স্বাদ পেয়েছেন। ঈদের আগে তার ঘরে এসেছে এক ‘রাজকন্যা’। পুত্র সন্তানের পর এবার মেয়ের বাবা হলেন তিনি।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে কন্যাসন্তানের বাবা হওয়ার খবরটি নিজেই দিয়েছেন ২৭ বছর বয়সি এ পেসার।
নিজের ফেরিফায়েড ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্টে তাসকিন লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সবার দোয়ায় আমি কন্যাসন্তানের বাবা হলাম। সবাই তার জন্য দোয়া করবেন।’
২০১৭ সালের ৩১ অক্টোবর দীর্ঘদিনের প্রেমিকা নাঈমাকে বিয়ে করেন তাসকিন। ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পুত্রসন্তান হয় এই দম্পতির।
দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: