খেলা

কক্সবাজারে ঈদ করছেন টেস্ট অধিনায়ক মুমিনুল

জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভ। ফাইল ছবি।
জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভ। ফাইল ছবি।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভের বাড়ি কক্সবাজারের শহরে। এবার নিজ শহরেই পরিবারের সাথে ঈদ উদযাপন করছেন তিনি।

সকালে শহরের বৈদ্যঘোনার বিবি হাজেরা জামে মসজিদে ঈদ নামাজ আদায় করেন তিনি। এরপর পরিচিত জনদের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করেন।

এ সময় তিনি বলেন, করোনার কারণে বিগত দুই বছর ভালোভাবে ঈদ উদযাপন করা হয়নি। কোরবানীর ঈদে ছিলাম, কিন্তু রোজার ঈদে আসা হয়নি। এবার সময়টা খুব ভালো কাটছে। বাবা-মাসহ পরিবারের সবাই মিলে একসাথে ঈদ উদযাপন করছি।

সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়ে আসন্ন শ্রীলংকা সিরিজ উপলক্ষে দেশবাসীর দোয়া চেয়েছেন মুমিনুল হক। তিনি বলেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। সামনে আমাদের শ্রীলংকা সিরিজ আছে। দোয়া করবেন আমরা যাতে শ্রীলংকা সিরিজ খুব ভালোভাবে শেষ করতে পারি।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ