খেলা

অধিনায়ক হলেন ধোনি

মহেন্দ্র সিং ধোনি। ছবি: সংগৃহীত।
মহেন্দ্র সিং ধোনি। ছবি: সংগৃহীত।

আবারও অধিনায়ক হলেন মহেন্দ্র সিং ধোনি। তবে জাতীয় দলের নয়। আইপিএল-এর দল চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হয়েছেন। রবীন্দ্র জাদেজার জায়গা দায়িত্ব পালন করবেন তিনি।

আইপিএল-এর পঞ্চদশ আসরের শুরুতেই চেন্নাইয়ের অধিনায়কত্ব ছাড়েন ধোনি। তার জায়গায় দায়িত্ব গ্রহণ করেন রবীন্দ্র জাদেজা। কিন্তু জাদেজার নেতৃত্বে এখন পর্যন্ত ৮ ম্যাচে মাত্র ২টিতে জিতেছে চেন্নাই।

দলের এমন বাজে অবস্থায় চলমান আইপিএলের মাঝপথেই দায়িত্ব ছেড়ে দেন জাদেজা। এমনটাই জানিয়েছে চেন্নাই কর্তৃপক্ষ।

চেন্নাই কর্তৃপক্ষ জানায়, নিজের খেলায় মনোনিবেশ করতেই অধিনায়কত্ব ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন রবীন্দ্র জাদেজা। সেইসঙ্গে ধোনিকে চেন্নাইয়ে অধিনায়ক হবার জন্য অনুরোধ করেছেন জাদেজা।

২০০৮ সালে আইপিএলের প্রথম আসর থেকেই চেন্নাইয়ের অধিনায়কের দায়িত্বে ছিলেন ধোনি। গত আসর পর্যন্ত দলের দায়িত্ব পালন করেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তার অধীনে চারবার আইপিএলের শিরোপা জিতেছে চেন্নাই।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ