খেলা

ইন্দোনেশিয়ার বিপক্ষে জয়ে শুরু বাংলাদেশের

এশিয়ান গেমসের বাছাইপর্ব। ছবি: বাংলাদেশ হকি ফেডারেশন
এশিয়ান গেমসের বাছাইপর্ব। ছবি: বাংলাদেশ হকি ফেডারেশন

ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়ে এশিয়ান গেমসের বাছাইপর্বে শুভ সূচনা করলো বাংলাদেশ। দুই মাস আগেই এই ইন্দোনেশিয়ার জালে সাতবার বল জড়িয়েছিল বাংলাদেশ। এবারও সহজ জয় পেল ইমান গোবিনাথানের দল।

থাইল্যান্ডের ব্যাংককে ‘বি’ পুলের নিজেদের প্রথম ম্যাচ ছিল বাংলাদেশের। লাল-সবুজদের সবগুলো গোলই হয়েছে ফিল্ড গোল থেকে।

বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচ হয়। খেলার ৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সারোয়ার হোসেনের গোলে এগিয়ে যায় লাল-সবুজের দল। প্রথম কোয়ার্টারের দৌড়ে এগিয়ে থাকলে দেশ। প্রথমার্ধের ২৩ মিনিটে ফিল্ড গোল থেকে ব্যবধান বাড়ান পুস্কর খিসা মিমো।

বিরতির পর ৩৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আন্দ্রেয়া সান্দ্রেয়ার গোলে ম্যাচ জমিয়ে তোলার আভাস দিয়েছিল ইন্দোনেশিয়া। সেই ঝুঁকি বাড়তে না দিয়ে পরের মিনিটেই ফিল্ড গোলে বাংলাদেশের ব্যবধান বাড়ান ফজলে রাব্বী। শেষ পর্যন্ত এই গোলটাই গড়ে দিয়েছে বাংলাদেশের জয়ের ভিত।

ম্যাচ-সেরা হয়েছেন বাংলাদেশ অধিনায়ক রেজাউল করিম বাবু। গ্রুপে বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে আগামী মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ