খেলা

লঙ্কানদের হারাতে চায় বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট টিম। ফাইল ছবি।
বাংলাদেশ ক্রিকেট টিম। ফাইল ছবি।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে গত রাতে চট্টগ্রামে এসেছে বাংলাদেশ দল। বিশ্রাম শেষে আজ সকালে অনুশীলনে নেমে পড়েছে মুমিনুলরা। ১০টায় অনুশীলন সূচি থাকলেও তার বেশ আগেই মাঠে চলে আসেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা।

যুক্তরাষ্ট্রে থাকায় এখনো দলের সঙ্গে যোগ দেননি সাকিব আল হাসান। এদিকে, বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচের দলে থাকায় চট্টগ্রাম আসেননি পরে অন্তর্ভুক্ত হওয়া মোসাদ্দেক হোসেন সৈকত।

বৃষ্টি বাগড়ায় অবশ্য প্রথম দিন এক ঘণ্টার বেশি নিজেদের ঝালিয়ে নিতে পারেনি বাংলাদেশ। যদিও ঘাটতি মিটিয়ে নিতে দুপুরের পর আবার অনুশীলনে নামার কথা।

ঘণ্টাখানেকের প্রস্তুতি শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন নাঈম হাসান। ১৫ মাস বিরতির পর আবার টেস্ট দলে ফিরেছেন নাঈম। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ‘অদৃশ্য’ হয়ে যাওয়া সময়টা বেশ কঠিনই ছিল এ স্পিনারের।

আবার দলে ফিরতে পেরে দারুণ খুশি চট্টগ্রামের ছেলে নাঈম। লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজের অনুভূতি জানিয়েছেন এভাবে, ‘আবার সুযোগ পেয়ে অবশ্যই খুব ভালো লাগছে। বড় ভাইদের (সিনিয়র ক্রিকেটারদের) সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে সব সময় ভালো লাগে। অনেক কিছু শেখা যায়।’

সাত টেস্টের ছোট্ট ক্যারিয়ারে এখনো শ্রীলঙ্কার বিপক্ষে খেলার সুযোগ হয়নি নাঈমের। লঙ্কান ব্যাটারদের দুর্বলতা খুঁজতে ভিডিও ফুটেজ অন্যতম ভরসা তাঁর। সেই সঙ্গে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ তো আছেনই। স্বদেশি খেলোয়াড়দের শক্তিমত্তা-দুর্বলতা তাঁর চেয়ে ভালো আর কে জানেন!

বোলিং-প্রস্তুতি নিয়ে নাঈম বললেন, ‘টেস্ট ম্যাচে লম্বা সময় একটা জায়গায় বোলিং করতে হয়। তিনি (হেরাথ) দেখিয়ে দিচ্ছেন, কোথায় বল করতে হবে-না করতে হবে। ধৈর্য ধরে বোলিং করার পরামর্শ দিয়েছেন। সম্প্রতি সোহেল স্যারের (স্থানীয় স্পিন কোচ সোহেল ইসলাম) সঙ্গে কাজ করেছি। এটা নিয়েও তাঁর সঙ্গে কথা হয়েছে। ওদের (লঙ্কান ব্যাটারদের) ভিডিও দেখেছি। ওই হিসেবে পরিকল্পনা করছি। দলে সুযোগ পেলে অবদান রাখতে চাই।’

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ