খেলা

সাকিব খেলবেন, জানালেন মুমিনুল

সাকিব আল হাসান
সাকিব আল হাসান

আগামীকাল থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্ট। এর একদিন আগেই জানা গেল এই টেস্টে খেলবেন দেশের ক্রিকেটের বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। করোনামুক্ত হয়ে আজই (শনিবার) প্রথম মাঠে অনুশীলন করতে দেখা গেল সাকিবকে। সাকিবের খেলার বিষয়টি সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

চট্টগ্রাম টেস্টে করোনা পজিটিভের কারণে আগ থেকেই সাকিবকে দলের বাইরে রাখ হয়েছিলো। তবে তিন দিন পর করোনা নেগেটিভ হওয়ায় তাঁর খেলার সম্ভাবনা তৈরি হয়।

প্রথম টেস্টের আগে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল হক নিশ্চিত করেছেন, কালকে শুরু হওয়া টেস্টেই খেলছেন সাকিব।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ