খেলা

গাড়ি দুর্ঘটনায় নিহত অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার এন্ড্রু সাইমন্ডস

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার এন্ড্রু সাইমন্ডস
অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার এন্ড্রু সাইমন্ডস

শনিবার রাতে কুইন্সল্যান্ডের টাউন্সভিলে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন অজি অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস। গভীর চোটের কারনে ঘটনাস্থলেই প্রাণ হারান এই ক্রিকেটার।

অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড বলছে, ঘটনাটি হারভি রেঞ্জে ঘটেছে যা টাউন্সভিল থেকে ৫০ কিলোমিটার দূরে। দূর্ঘটনার বিষয়টি এখন কুইন্সল্যান্ড পুলিম তদন্ত করছে।

১৯৯৮ সালে পাকিস্তানের বিপক্ষে অভিষেক সাইমন্ডসের। ২০০৯ সাল পর্যন্ত দেশের হয়ে ২৬ টেস্ট ও ১৯৮ ওয়ানডে ম্যাচ খেলেন এই ক্রিকেটার। ক্যারিশমাটিক এই ক্রিকেটার ২০০৩ এবং ২০০৭ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের অংশ ছিলেন।

নিজের দেশের হয়ে সাইমন্ডস ২৬ টেস্টে ১৪৬২ রান করেন, ওয়ানডে ক্রিকেটে ১৯৮ ম্যাচে পাঁচ হাজারেরও বেশি রান করেন, তুলে নেন ১৩৩ উইকেট।

সাইমন্ডের মৃত্যুতে শোকের ছাঁয়া নেমে এসেছে ক্রিটাঙ্গনে। সামাজিক মাধ্যমে বর্তমান ও সাবেক ক্রিকেট সংশ্লিষ্টরা তার এই অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ