খেলা

উইন্ডিজ টেস্ট সিরিজে মুস্তাফিজকে চায় বিসিবি

বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান
বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান

টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল খেলতে এখন ভারতে অবস্থান করছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। এজন্য ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজে তাকে পাচ্ছে না বাংলাদেশ। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আশা, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট দলে পাওয়া যাবে এই বাঁহাতি পেসারকে।

টেস্ট খেলায় মুস্তাফিজুর রহমানের অনীহা আগে থেকেই পরিষ্কার। তারপরও বিসিবির আশা আসন্ন ওয়েষ্ট ইন্ডিজ সফরে দলে পাওয়া যাবে তাকে। মিরপুরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে মুস্তাফিজকে দলে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘এটাতো পরিষ্কার যে আমরা চাচ্ছি মুস্তাফিজ খেলুক টেস্টে, অন্তত ওয়েস্ট ইন্ডিজে। আমরা তাকে জানিয়েছি যে আমরা তোমাকে চাই, তো দেখা যাক কি বলে। এটা কালকের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। আপনারা আগামীকাল দল পাবেন, কালকের মধ্যে হয়তো ওয়েস্ট ইন্ডিজ সফরের দল দিয়ে দিবে নির্বাচকরা। সেখানে বুঝতে পারবেন।’

ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও টেস্ট খেলতে মুস্তাফিজের অনীহা আছে জানিয়ে এই বিসিবি কর্তা বলেন, ‘আমরা বলেছি তাকে খেলতে, মুস্তাফিজ তো চাচ্ছিলো না খেলতে। আমরা বলেছি কারণ...দেখেন আমাদের দুইটা ফ্রন্ট লাইন বোলার নাই। খুব গুরুত্বপূর্ণ দুইটা বোলার নাই। আমরা মনে করি মুস্তাফিজের সেবা খুবই গুরুত্বপূর্ণ এখানে। তার সমর্থনটা অনেক দরকার। আমরা তাকে জানিয়েছি, সে নির্বাচকদের সাথে যোগাযোগ করেছে। কালকে দল দিলে আপনারা জানতে পারবেন।’

আপাতত টেস্ট খেলতে অনাগ্রহের পেছনে দীর্ঘ দুই মাস আইপিএল খেলার ধকলকে মুস্তাফিজ যুক্তি হিসেবে দাড় করাচ্ছেন বলে জানিয়েছেন জালাল ইউনুস, ‘তার যুক্তি হল সে ওখানে (আইপিএলে) আছে দুই মাস ধরে। বলছে তার লম্বা একটা সময় চলে যাচ্ছে। এখানে তার সময় নিয়ে নিচ্ছে বেশি। ফিজিক্যালি সে হয়তো বলতে পারে ফিট না। তো যাই হোক আমরা বলেছি তুমি আসো দেখা যাক কি করা যায়। সে হয়তো খেলতেও পারে। আসুক, কালকের মধ্যে...আজকে হয়তো নির্বাচকদের সাথে তার কথা হবে। আর এর ফল হয়তো আপনারা কালকে জেনে যাবেন।’

উইন্ডিজ সফরের দিনক্ষণ ঠিক হলেও সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিক সূচি অনুসারে টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। আগামী ১৬ ও ২৪ জুন টেস্ট দুটো হবে যথাক্রমে ডমিনিকা আর সেন্ট লুসিয়ায়।

টেস্টের পর হবে টি-টোয়েন্টি সিরিজ। ২, ৩ ও ৭ জুলাই অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটি। প্রথম দুই ম্যাচ হবে ডমিনিকায়, শেষ ম্যাচ হবে গায়ানায়। সেখানেই আগামী ১০, ১৩ ও ১৬ জুলাই তিন ওয়ানডে দিয়ে শেষ হবে বাংলাদেশ দলের উইন্ডিজ সফর।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ