খেলা

মিরপুর টেস্টে ঝুঁকছে বাংলাদেশ

আসা-যাওয়ায় ব্যস্ত বাংলাদেশের ব্যাটসম্যানরা।
আসা-যাওয়ায় ব্যস্ত বাংলাদেশের ব্যাটসম্যানরা।

ঢাকা টেস্টে যেন আসা যাওয়ার প্রতিযোগীতায় নেমেছেন ব্যাটাররা। দিনের শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে মুখে বাংলাদেশ। দ্বিতীয় বলে থেকেই শুরু ব্যর্থতার গল্প। শ্রীলঙ্কার দুই পেসার কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্দোর বোলিং তোপে টিকতেই পারছে না মুমিনুলের দল।

দলের শূন্য রাতেই ফিরেছেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও তামিম ইকবাল। এরপর মুমিনুল হক (৯ বলে ৯), নাজমুল হোসেন শান্ত (২১ বলে ৮) ও সাকিব আল হাসান কোন রান না করেই সাজঘরের পথ ধরেছেন।

আসিথার অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে নিজের উইকেট লঙ্কানদের উপহার দিয়েছেন মুমিনুল। এই নিয়ে টানা ছয় ইনিংসে দুই অংকের ঘর ছুঁতে পারলেন না নিজের ব্যাটিং ফর্ম নিয়ে ‘নির্ভার’ বাংলাদেশ অধিনায়ক।

মুমিনুল আউট হওয়ার পর শান্তও ফিরেছেন দ্রুত। রাজিথার অফ স্টাম্পের সামান্য বাইরে পড়া ফুল লেংথের বলটিতে বড় শট খেলতে গিয়ে বোল্ড হয়ে ফিরেছেন তিনি।

রাজিথার পরের বলেই এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন সাকিব। ফুল লেংথের ভেতরের দিকে আসতে থাকা বলটি তার সামনের প্যাডে আঘাত করে, শ্রীলঙ্কার জোরালো আবেদনে সাড়া দিয়ে মাঠের আম্পায়ার আঙুল উঁচিয়ে আউটের সিদ্ধান্ত দেন। সাকিব রিভিউ নিয়েছিলেন, তবে মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থেকেছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪৫ রান করেছে বাংলাদেশ। ৩৪ বলে ১৯ রানে মুশফিকুর রহিম অপরাজিত রয়েছেন, তাকে সঙ্গ দিচ্ছেন লিটন দাস ৮ রানে।

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্ট ড্র হওয়ায় সিরিজ নির্ধারণীতে পরিণত হয়েছে ঢাকা টেস্ট। সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ