খেলা

মুশফিক-লিটন যেন প্রতিরোধের দেয়াল

লড়ছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত
লড়ছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

মুশফিক ও লিটনের অসাধারণ ব্যাটিং নৈপূণ্যে আর উইকেট না হারিয়েই মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। ৫ উইকেটের পর নতুন করে বিপর্যয় আসতে দেননি এই দুই ব্যাটার। সবশেষ দলের সংগ্রহ ৫ উইকেটে ৬৬ রান। ২২ রানে অপরাজিত মুশফিক। আর লিটনের সংগ্রহ ২৬ রান।

ম্যাচের দ্বিতীয় বল থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রথম এক ঘণ্টায় একে একে ব্যর্থ হয়ে ড্রেসিংরুমে ফিরছেন টপ অর্ডার ৫ ব্যাটার। দুই লঙ্কান পেসারের আক্রমণ সামলে প্রতিরোধ তৈরি করেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস।

ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশকে হতাশ করেন ওপেনার মাহমুদুল হাসান জয়। শূন্য রানে কাসুন রাজিথার বলে বোল্ড হন তিনি। পরের ওভারে আরেক ওপেনার তামিম ইকবালকেও শূন্য রানে ফেরান আসিথা ফার্নান্দো।

প্রথম ঘণ্টা না যেতেই ৫ উইকেট নেই বাংলাদেশেরপ্রথম ঘণ্টা না যেতেই ৫ উইকেট নেই বাংলাদেশের।

দুই ওপেনারের বিদায়ের পরও প্রতিরোধ গড়তে পারেননি অধিনায়ক মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। ৯ রান করা মুমিনুলকে ফার্নান্দো ফেরানোর পর ৮ রান করা শান্তকে দ্বিতীয় শিকার বানান রাজিথা।

ষষ্ঠ ব্যাটার হিসেবে ক্রিজে এসেই এলবিডব্লিউর শিকার হন সাকিব আল হাসান। প্রথম বলেই গোল্ডেন ডাকে এই ব্যাটারকে ফেরান রাজিথা। ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো গোল্ডেন ডাকে ফেরেন তিনি। এর আগে ২০০৯ সালে চট্টগ্রামে লঙ্কান স্পিনার অজন্তা মেন্ডিসের শিকার হয়েছিলেন সাকিব।

ষষ্ঠ উইকেটের জুটিতে মুশফিকের সঙ্গে প্রতিরোধ গড়ে তোলেন লিটন। ২৪ রানে পাঁচ ব্যাটার ফেরার পর উইকেট আগলে রাখেন তাঁরা। সতর্কতার সঙ্গে বেশ সাবলীল ব্যাটিং করে এই জুটি। প্রথম ঘণ্টার বিপর্যয় কাটিয়ে মধ্যাহ্নের বিরতিতে গেছে বাংলাদেশ।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ