খেলা

শূণ্য রানে আউট হয়েছেন তারা

মাথা নীচু করে মাঠ ছেড়েছেন তারা।
মাথা নীচু করে মাঠ ছেড়েছেন তারা।

ডাক আর গোল্ডেন ডাকের প্রতিযোগীতায় নেমেছেন যেন বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটসম্যানরা। এই তালিকায় আছেন দেশের সেরা ক্রিকেটাররা। তামিম, সাকিব আর নবাগত জয়ের এমন কান্ডে হতাশ ক্রিকেট ভক্তরা।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজ নির্ধারণী ঢাকা টেস্ট শুরু হয়েছে আজ (২৩ মে)। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমেই লঙ্কান বোলারদের তোপের মুখে পড়েছে টাইগার ব্যাটাররা। স্কোরবোর্ডে মাত্র ২৪ রান তুলেতেই বাংলাদেশ হারিয়েছে প্রথম সারির পাঁচ ব্যাটারকে। তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয় ও সাকিব আল হাসান কোন রান না করেই ফিরে গেছেন।

কাসুন রাজিথার করা ম্যাচের প্রথম ওভারের দ্বিতীয় বলেই বোল্ড হয়ে যান মাহমুদুল হাসান জয়।

চট্টগ্রাম টেস্টে ৫৮ রান করা এই ব্যাটার আজ খেলতে পেরেছেন মাত্র দুই বল। এরপর শূন্য রানে ফিরেন তামিম ইকবালও। তিনি খেলেছেন মাত্র ৪টি বল। ছয়ে নামা সাকিব আল হাসান হাসান এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েছেন প্রথম বলেই।

ধুঁকতে থাকা বাংলাদেশকে টেনে তুলার চেষ্টা করছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৫৩ রান। মুশফিক ২০ ও লিটন দাস ১৫ রানে ব্যাট করছেন। কাসুন রাজিথা ৩টি ও আশিথা ফর্নান্ডো ২টি উইকেট নিয়েছেন।

উল্লেখ্য যে, চট্টগ্রামে দুদলের মধ্যকার প্রথম টেস্ট ড্র হয়। এই টেস্টটি তাই সিরিজ নির্ধারণীতে পরিণত হয়েছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ