খেলা

লিটনের পর মুশফিকের সেঞ্চুরি

ঘুরে দাড়ালো বাংলাদেশ।
ঘুরে দাড়ালো বাংলাদেশ।

অনেক সেঞ্চুরী আছে মুশফিকের। তবে দলের এমন বিপর্যয়ের মুখে শতরান করাটাকে বড় চ্যালেজ্ঞ বলবেন যে কেউ। সেটিই করে দেখালেন তিনি। লিটনের পর তিনিও শতরান পূর্ণ করে জানান দিলেন বাংলাদেশ শক্তিশালী দলের দিকেই এগুচ্ছে। টেষ্টে বড় বড় দলই কেবল এমন বিপর্যয় ঠেলে উঠে দাড়াতে পারে। যা আজ করে দেখালো বাংলাদেশের দুই তারকা ব্যাটার লিটন দাশ ও মুশফিকুর রহিম।

এইতো শ্রীলঙ্কা সিরিজের আগেও মুশিকে নিয়ে চলেছে নানা সমালোচনা। ফর্মহীন মুশফিকের ব্যাটে রান ছিল না। রান ছিল, তবে ঠিক মুশফিক সুলভ রান নয়। শতকের দেখা পাচ্ছিলেন না দীর্ঘ প্রায় তিন বছর।

চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে তুলে নেন টেস্ট ক্যারিয়ারে নিজের অষ্টম শতক। আজ (২৩ মে) দ্বিতীয় টেস্টের প্রথম দিন তুলে নিলেন নবম শতক। অর্থাৎ টানা দুই ইনিংসে দুটি সেঞ্চুরি করে মুশফিক জানান দিলেন তিনি ফুরিয়ে যাননি। অভিজ্ঞতাই দিনশেষে এগিয়ে।

তবে আজকের শতকটি কিছুটা এগিয়ে থাকবে। দলের মহা ব্যাটিং বিপর্যয়ে ভেঙে পড়েননি। লিটন দাসকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে ইনিংস বড় করেছেন। দলকেও বিপদ থেকে উদ্ধার করে লড়াইয়ে ফিরিয়ে এনেছেন। শ্রীলঙ্কান বোলারদের দেখেশুনে খেলে চারদিকে শটের বাহার সাজিয়েছেন। একটি বারের জন্যও ধৈর্য হারা হননি।

শতক পূর্ণ করতে ২১৮ বল মোকাবিলা করেছেন মুশফিকুর রহিম। উইলোতে ১১টি চারের মার। কোনো ছক্কা মারেননি, অবশ্য সেই চেষ্টাও করেননি এই অভিজ্ঞ ব্যাটার। এই রিপোর্ট লেখার সময় ১০০ রানে ব্যাট করছেন তিনি। অপরপ্রান্তে লিটন দাস ১২৭ রানে অপরাজিত। দু'জনের জুটি দাঁড়িয়েছে ২২৪ রানে। বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২২৪ রান।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ