খেলা

৫৯ বছরের রেকর্ড ভাঙলেন মুশফিক-লিটন

মুশফিক ও লিটন। ছবি: সংগৃহীত
মুশফিক ও লিটন। ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৫৯ বছরের রেকর্ড নিজেদের করে নিলেন মুশফিক ও লিটন। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ দুজনই শতরান করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। ২৪ রানে পাঁচ ব্যাটারকে হারানোর পর মাঠে নামেন তারা। অআর কোন উইকেট না হারিয়ে তারাই দিনটি শেষ করেছেন। দিনটিকে নিজেদের করে ইতিহাস গড়লেন তারা।

লঙ্কানদের বিপক্ষে ইতোমধ্যে দুইশোর বেশি রানে জুটি গড়ে ফেলেছেন এই দুই ব্যাটসম্যান। এই জুটিতে ৫৯ বছরের পুরোনো এক রেকর্ড ভেঙে ফেলেছেন মুশফিক-লিটন। টেস্টে ২৫ রানের নিচে ৫ উইকেট হারানো ইনিংসে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন এই দুই টাইগার ব্যাটসম্যান।

১৯৫৯ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে সেই রেকর্ডটি গড়েন পাকিস্তানের ওয়ালিস ম্যাথিয়াস ও সুজাউদ্দিন। ২২ রানের মধ্যে ৫ উইকেট হারানোর পর এই দুই পাকিস্তানি ক্রিকেটার ৮৬ রানের জুটি গড়ে দলকে উদ্ধার করেন। ২৫ রানের নিচে ৫ উইকেট হারানোর পর ৬ষ্ঠ উইকেট জুটিতে সর্বোচ্চ রানে এটিই ছিল রেকর্ড।

তবে এটি ভেঙে দিয়েছেন লিটন ও মুশফিক। এই দুইজন ইতোমধ্যে গড়েছেন ২৪৭ রানের বিশাল জুটি। এ ছাড়াও লিটন ও মুশফিক ষষ্ঠ উইকেট জুটিতে বাংলাদেশের মধ্যে প্রথমবারের মতো দুই শ রানের জুটি গড়লেন। এর আগে মুশফিক ও আশরাফুলের ১৯১ রানের জুটিই ছিল সর্বোচ্চ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৭১ রান। লিটন ১২৯ ও মুশফিক ১১৫ রানে অপরাজিত আছেন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ