খেলা

গিনেস বুকে স্থান পেল আইপিএল

আইপিএলের বড় জার্সি। ছবি: সংগৃহীত
আইপিএলের বড় জার্সি। ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বড় জার্সি তৈরি করে গিনেস বুকে নাম উঠালো ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ-আইপিএল। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতকাল রোববার ফাইনালের আগে এই জার্সি প্রদর্শিত হয়। জার্সির গায়ে খচিত ছিল ভারতের পতাকার রং। সঙ্গে আইপিএলের নকশাও। লম্বায় ৬৬ মিটার ও প্রস্থে ৪২ মিটার দীর্ঘ জার্সিটি বলতে গেলে দখল করে ছিল মাঠের অর্ধেকটাই। জার্সির গায়ে বড় লেখা ছিল ‘১৫ তম আইপিএল’। সঙ্গে ১০ দলের লোগো।

গতকাল রাতেই শেষ হয়েছে আইপিএলের ১৫ তম আসর। নিজেদের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়ে তাক লাগিয়েছে গুজরাট টাইটানস।

ফাইনাল শুরুর আগে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ও সচিব জয় শাহকে মঞ্চে ডেকে নেন ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। তাদের তুলে দেওয়া গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের একটি প্রশংসাপত্র। সেই প্রশংসা পত্রে লেখা ছিল বিশ্বের সবচেয়ে বড় জার্সি নির্মাণের রেকর্ড গড়েছে আইপিএল।

গতকালকের আইপিএল ফাইনালটা স্মরণীয় হয়ে থাকার আরও কারণ আছে। করোনার কারণে গত তিন আসরে সমাপনী অনুষ্ঠান হয়নি আইপিএলের। এবার দর্শক ফেরার পাশাপাশি আইপিএলের মঞ্চে পারফরম্যান্স করেছেন বলিউড তারকা রণবীর সিং ও অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। ছিল ঝাড়খন্ডের বিখ্যাত ‘চাচু ড্যান্স’।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ