খেলা

টেস্ট অধিনায়কত্বে ফিরলেন সাকিব

 সাকিব আল হাসান-ফাইল ছবি
সাকিব আল হাসান-ফাইল ছবি

দীর্ঘ তিন বছর পর জাতীয় টেস্ট দলের অধিনায়কের পদে ফিরলেন সাকিব আল হাসান। তার সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে উইকেটরক্ষক লিটন দাসকে।

শ্রীলংকার বিপক্ষে সিরিজ হার ও নিজের ব্যাটিং ব্যর্থতার জন্য তোপের মুখে পড়েন মুমিনুল হক। সমালোচনার ঝড়ের মুখেই মঙ্গলবার টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত বোর্ডকে জানিয়ে দেন তিনি।

এর পর থেকেই প্রশ্ন ওঠে সাকিব আল হাসান কী আবারও টেস্ট দলের নেতৃত্ব ফিরে পাচ্ছেন নাকি নতুন কাউকে দেখা যাবে লাল বলের ক্রিকেটের নেতৃত্বে? অবশেষে উত্তর জানা গেল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভার সিদ্ধান্তে- টেস্ট অধিনায়কত্ব ফিরে পেয়েছেন সাকিব আল হাসান। সভায় জাতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক করা হয়েছে উইকেটকিপার ব্যাটার লিটন দাসকে।

বৃহস্পতিবার (২ জুন) বোর্ডের দ্বিতীয় আনুষ্ঠানিক বৈঠক চলাকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ মাসের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ হতে যাচ্ছে ২০১৯ সালের পর অধিনায়ক হিসেবে সাকিবের প্রথম অ্যাসাইনমেন্ট। সবশেষ ২০১৯ সালে টেস্টে টাইগারদের নেতৃত্ব দিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ