খেলা

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ

ঢাকা ছাড়লেন ৬ টাইগার

ফাইল ছবি
ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে টেস্ট দলের সদস্যদের মধ্যে ছয়জন ঢাকা ছেড়েছেন।

শুক্রবার (৩ জুন) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে কাতার এয়ালাইন্সের ফ্লাইটে চেপে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উদ্দেশে রওয়ানা করেন তারা। তবে তাদের সঙ্গী হননি সদ্য সাবেক হওয়া অধিনায়ক মুমিনুল হক। তিনি রাত ১০টা ১৫ মিনিটের দিকে ঢাকা ছাড়বেন বলে জানা গেছে।

ঢাকা ছেড়ে যাওয়া ছয় ক্রিকেটার হলেন- মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, মোসাদ্দেক হোসেন সৈকত, এবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ। এই বিমানে টিকিট না পাওয়ায় এমিরেটসের ফ্লাইটে যাবেন মুমিনুল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ‘অতিরিক্ত’ খরচ না করার পরিকল্পনায় ওয়েস্ট ইন্ডিজ যাওয়া হচ্ছে না শহিদুল ইসলামের পরিবর্তে জায়গা পাওয়া পেসার হাসান মাহমুদের। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু দলের সঙ্গী হওয়ার কথা থাকলেও তার নামটাও বাদ পড়েছে সফর থেকে। করোনাভাইরাসের পর প্রতিটি বিদেশ সফরে টিমের সঙ্গে একজন মেডিক্যাল অফিসার যেতেন, এই সফরে তেমন কাউকেই রাখছে না বিসিবি।

উইন্ডিজ সফরের জন্য টেস্টে ১৬, ওয়ানডেতে ১৭ আর টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য ১৫ সদস্যের দল দিয়েছেন নির্বাচকরা। এই সফরের জন্য শুরুতে কথা ছিল ৩ থেকে ৬ জুনের মধ্যে ৩ ধাপে দেশ ছাড়বেন ক্রিকেটাররা। তবে সিদ্ধান্ত বদলিয়েছে বিসিবি। আজ কয়েকজন গেছেন, এরপর কয়েকজম যাবেন ৬ জুন। সবশেষ ওয়ানডে দলের সদস্যরা যাবেন ২২ জুন। এর মাঝে দেশের বাইরে ছুটিতে থাকা কয়েকজন ক্রিকেটার সরাসরি যোগ দেবেন।

বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের সময়ের ব্যবধান ১১ ঘণ্টা হওয়ায় পুরো সিরিজই হবে বাংলাদেশ সময় রাতে। টি-টোয়েন্টি ম্যাচগুলো তো শুরুই হবে রাত সাড়ে ১১টায়।

এই সফরে ক্যারিবীয়দের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আগামী ১৬ জুন অ্যান্টিগায় হবে সিরিজের প্রথম টেস্ট। টেস্টগুলো শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা থেকে। ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে।

বাংলাদেশের ক্যারিবীয় সফরের পূর্ণাঙ্গ সূচি:

প্রথম টেস্ট : ১৬-২০ জুন, অ্যান্টিগা, রাত ৮টা।

দ্বিতীয় টেস্ট : ২৪-২৮ জুন, সেন্ট লুসিয়া, রাত ৮টা।

প্রথম টি-টোয়েন্টি : ২ জুলাই, ডমিনিকা, রাত ১১.৩০ মিনিট।

দ্বিতীয় টি-টোয়েন্টি : ৩ জুলাই, ডমিনিকা, রাত ১১.৩০ মিনিট।

তৃতীয় টি-টোয়েন্টি : ৭ জুলাই, গায়ানা, রাত ১১.৩০ মিনিট।

প্রথম ওয়ানডে : ১০ জুলাই, গায়ানা, সন্ধ্যা ৭.৩০ মিনিট।

দ্বিতীয় ওয়ানডে : ১৩ জুলাই, গায়ানা, সন্ধ্যা ৭.৩০ মিনিট।

তৃতীয় ওয়ানডে : ১৬ জুলাই, গায়ানা, সন্ধ্যা ৭.৩০ মিনিট।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ