খেলা

আবারও মাসের সেরা খেলোয়াড়ের দৌড়ে মুশফিক

 ফাইল ছবি
ফাইল ছবি

মে মাসটা স্বপ্নের মতোই কেটেছে মুশফিকুর রহিমের। ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে টানা দুই টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছেন মি. ডিপেন্ডেবল।

শ্রীলংকা সিরিজের দুই টেস্টে মুশফিকের ব্যাট থেকে এসেছে ৩০৩ রান। এবার সেই সাফল্যের আরেকটি স্বীকৃতি পেলেন বাংলাদেশের এ উইকেট-কিপার ব্যাটার।

আইসিসির মে মাসের সেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।

গেল মাসের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে আইসিসি। সোমবার (৬ জুন) ঘোষিত সেই সংক্ষিপ্ত তালিকায় মুশফিকের সঙ্গে আছেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুজ ও আসিথা ফার্নান্দো। বাংলাদেশ সফরে এই দুজনও দুর্দান্ত খেলেছেন।

মুশফিক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে করেন ৩০৩ রান। তার মতোই ম্যাথুজ করেন দুটি সেঞ্চুরি। তিনিও আছেন সেরার দৌঁড়ে।

মুশফিকের অনন্য কিছু অর্জনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা মনে রাখার মতো হয়ে আছে। চট্টগ্রামে প্রথম বাংলাদেশি হিসেবে ৫ হাজার টেস্ট রান করেন তিনি। খেলেন ১৭৫ রানের দারুণ ইনিংস। চাপের মুখে থেকে মুশফিক সেই টেস্টে লিটন দাসকে নিয়ে ষষ্ঠ উইকেটে গড়েন রেকর্ড ২৭২ রানের জুটি।

মুশফিকের অনন্য কিছু অর্জনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা মনে রাখার মতো হয়ে আছে। চট্টগ্রামে প্রথম বাংলাদেশি হিসেবে ৫ হাজার টেস্ট রান করেন তিনি। খেলেন ১৭৫ রানের দারুণ ইনিংস। চাপের মুখে থেকে মুশফিক সেই টেস্টে লিটন দাসকে নিয়ে ষষ্ঠ উইকেটে গড়েন রেকর্ড ২৭২ রানের জুটি।

এরপর ঢাকাতেও ছিল ধারাবাহিকতা। এবারও চাপের মুখে নেমে তুলে নেন ১০৫ রান। যদিও ম্যাচ বাঁচাতে পারেননি।

দুই টেস্টে ৩৪৪ রান করে সিরিজের সেরা ব্যাটসম্যান হয়েছিলেন ম্যাথুজ। প্রথম টেস্টে ফিরে যান ১৯৯ রানে। এরপর দ্বিতীয় টেস্টে ফের হাঁকান সেঞ্চুরি হাঁকান। অপরাজিত থাকেন ১৪৫ রানে। আসিথা বল হাতে দারুণ সফল ছিলেন বাংলাদেশের বিপক্ষে সিরিজে। চট্টগ্রাম টেস্টে নেন ৩ উইকেট। ঢাকায় পরের টেস্টে নেন ১০ উইকেট। দেশের বাইরে শ্রীলঙ্কান পেসারের টেস্টে ১০ উইকেট নেওয়ার দ্বিতীয় ঘটনা এটি।

সব মিলিয়ে মুশফিকের কঠিন লড়াই হবে ম্যাথুজ ও আসিথার সঙ্গে। মে মাসটা তিনজনেরই মনে রাখার মতো কেটেছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ