খেলা

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপের রেজিস্ট্রেশন শুরু

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপের রেজিস্ট্রেশন
বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপের রেজিস্ট্রেশন

সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতা ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর শুরু হতে চলেছে।

আগামী ৭ জুলাই পর্যন্ত দেশের সকল নিবন্ধিত সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতার নির্ধারিত ওয়েবসাইটে (www.biusc.org) গিয়ে ফ্রি রেজিস্ট্রেশন করতে পারবে।

মঙ্গলবার (৭ জুন) প্রতিযোগিতার তৃতীয় আসরকে মাঠে গড়ানোর পরিকল্পনা নিয়ে প্রতিযোগিতার আয়োজকমণ্ডলী, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট ফেডারেশনের প্রতিনিধি, পৃষ্ঠপোষক ও পরিচালনাকারীদের উপস্থিতিতে জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ শেখ কামাল মিলনায়তনে মিডিয়া লঞ্চিং ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ’- এর সাংগঠনিক কমিটির চেয়ারম্যান মো. জাহিদ আহসান রাসেল (এমপি)। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন।

বিগত আসরগুলোর ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, ‘বিগত বছরগুলোর আয়োজনে বিশ্ববিদ্যালয় পড়ুয়া বহু সংখ্যক নারী ক্রীড়াবিদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের অসাধারণ নৈপূণ্য দেখিয়েছে। এ বছর আমাদের লক্ষ্য ও প্রত্যাশা সারা দেশের সক্রিয় প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ নিশ্চিত করা।’

এছাড়া তরুণ সমাজকে খেলাধুলার পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারাই জাতির কর্ণধার। আপনাদের হাত ধরেই গড়ে উঠবে বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধ সোনার বাংলা, এটিই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যয়। আর এই প্রত্যয়কে বাস্তব রূপ দিতে আপনাদের প্রতিজ্ঞা করতে হবে, নিজেদের গড়ে তুলতে হবে সোনার মানুষ হিসেবে।’

বিগত আসরের ন্যায় এবারও ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, দাবা ও কাবাডি, ভলিবল, বাস্কেটবল, হ্যান্ডবল, টেবিল টেনিস, সাঁতার, সাইক্লিং, অ্যাথলেটিক্স মোট বারোটি ইভেন্টের সমন্বয়ে নারী ও পুরুষ উভয় বিভাগে প্রতিযোগিতা আয়োজিত হবে বলে জানান আয়োজকরা।

মিডিয়া লঞ্চিং অনুষ্ঠানে প্রতিযোগিতার তৃতীয় আসরের প্রতিপাদ্য ছাড়াও থিম সং উপস্থাপন করা হয় এবং রেজিস্ট্রেশন শুরুর ঘোষণা করা হয়।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ