খেলা

শুরুর আগেই শেষ শন অ্যাবটের শ্রীলঙ্কা সফর

 শন অ্যাবট-ফাইল ছবি
শন অ্যাবট-ফাইল ছবি

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর দিনই খারাপ সংবাদ শুনলেন শন অ্যাবট। ইনজুরির কারণে খেলতে পারবেন না লঙ্কানদের বিপক্ষে কোনো ম্যাচ। এমনকি শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে লাল বলের সিরিজও মিস করবেন তিনি।

মঙ্গলবার (৭ জুন) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

কলম্বোতে মঙ্গলবার (৭ জুন) প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। এই ম্যাচকে সামনে রেখে নেটে ব্যাটিং অনুশীলন করার সময় বাম তর্জনীতে চোট পান শন অ্যাবট। ধরা পড়ে চিড়ও। তার বদলি হিসেবে এখনও কাউকে ডাকা হয়নি।

অবশ্য শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ছিলেন না অ্যাবট। আগেরদিন প্রথম টি-টোয়েন্টি ম্যাচের একাদশেও নাম ছিল না এই পেসারের। কিন্তু দলের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে চার দিনের ম্যাচের জন্য অস্ট্রেলিয়া ‘এ’ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তার।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ