খেলা

ক্রীড়া মন্ত্রণালয়ের বাজেট বাড়বে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া প্রতিমন্ত্রী
ক্রীড়া প্রতিমন্ত্রী

চলতি বছরে ক্রীড়া মন্ত্রণালয়ের বাজেট বাড়বে বলে মনে করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। জুন মাস আসলেই দেশজুড়ে শুরু হয় বাজেট সম্পর্কিত নানা গুঞ্জন। চলতি সপ্তাহেই জাতীয় সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। তাই তো ক্রীড়াঙ্গনেও লেগেছে বাজেটের ছোঁয়া।

গত বছর মহামারি করোনার প্রভাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাজেট ছিলো অনেকটাই কম।

এবারের বাজেটে ক্রীড়া খাতে বরাদ্দের কথা জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল গণমাধ্যমে বলেন, আমরা ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ে একটা প্রস্তাবনা দিয়েছি। আশা করছি ক্রীড়া মন্ত্রণালয়ের বাজেট গত বছরের চেয়ে বাড়বে।

তিনি আরও বলেন, আমাদের অবকাঠামোখাতে অনেক কাজ হচ্ছে। সেই খাতে কিছু ব্যয় হবে, ক্রীড়া প্রশিক্ষণ ও উন্নয়ন খাতেও বিশেষ জোর দেয়া হবে। বিদেশি ক্রীড়া সামগ্রী আনতে আমদানি শুল্ক দিতে হয় অনেক ফেডারেশনকে। আমদানি শুল্ক প্রত্যাহারে মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করছে।

প্রতিমন্ত্রী আরও জানান, কিছুদিন আগে টেবিল টেনিস ফেডারেশনের টেবিল আমরা বিনা শুল্কে ছাড় করিয়েছি। এ রকম আরো অনেক ফেডারেশনকে সহায়তা করার চেষ্টা করি। আমদানি পণ্যের ক্ষেত্রে শুল্কের হারের বিষয়টি কত থাকবে এটা বাজেট পেশের আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ