খেলা

সাকিবকে ছাড়াই প্রস্তুতি ম্যাচ টাইগারদের

 সাকিব আল হাসান-ফাইল ছবি
সাকিব আল হাসান-ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি ম্যাচে দেখা যাবে না সদ্য টেস্ট অধিনায়কত্ব পাওয়া সাকিব আল হাসানকে। এই ম্যাচে দলের সঙ্গে মাঠে নামার কথা ছিল তার। তবে দলের সঙ্গে এখনও যোগ না দিতে পারায় সাকিবকে ছাড়াই প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে হবে বাংলাদেশকে।

হিসেবে আজ (১০ জুন) রাতে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রতিপক্ষ অবশ্য ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্টস একাদশ। দলটির বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

যদিও টাইগারদের দলীয় সূত্রে জানানো হয়েছে, সাকিব আজ নয় দলের সঙ্গে যোগ দেবেন ১১ জুন। বিসিবি প্রধানের কাছ থেকে ছুটি নিয়ে রেখেছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। সাকিবের অনুপস্থিতিতে সহ অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে মাঠে নামবে টাইগাররা।

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের টেস্ট দল:

সাকিব আল হাসান (অধিনায়ক), মুমিনুল হক, তামিম ইকবাল, মাহমুদুল হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, ইয়াসির আলী রাব্বি, কাজী নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, এবাদত হোসেন চৌধুরী, রেজাউর রহমান রাজা, মোস্তাফিজুর রহমান ও মেহেদি হাসান মিরাজ।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্টস একাদশ:

ইয়ানিক ক্যারিয়া (অধিনায়ক), কলিন আর্কিবাল্ড, অ্যালিক অ্যাথানাজ, ত্যাজনারায়ন চন্দরপল, ব্রায়ান চার্লস, রস্টোন চেজ, টেভিন ইমলাচ, জেরেমিয়া লুইস, প্রেস্টন ম্যাকসুই, মারকুইনো মাইন্ডলি, জেরেমি সোলোজানো ও জোমেল ওয়ারিকান।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ