খেলা

তুর্কেমেনিস্তানের কাছে ২-১ হেরেছে বাংলাদেশ

বাংলাদেশ VS তুর্কেমেনিস্তান
বাংলাদেশ VS তুর্কেমেনিস্তান

মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান কাপের বাছাইপর্বে দ্বিতীয় ম্যাচে তুর্কেমেনিস্তানের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। এগিয়ে থাকা তুর্কেমেনিস্তানের কাছে হারলেও লড়াইটা করেছে চোখে চোখ রেখে। এই ম্যাচটা যদি স্কোর-লাইন দেখে বিবেচনা করতে হয় তবে ভুলই হবে।

কুয়ালালামপুরের বুকিত জলিল স্টেডিয়ামে শুর থেকে অ্যাটাকিং ফুটবল খেলতে থাকে তুর্কেমেনিস্তান। তারই সুফল পায় ছয় মিনিটের মাথায়। কর্নার থেকে বাংলাদেশের দুর্বল ডিফেন্সের সুযোগ নিয়ে গোলরক্ষক জিকোকে ফাঁকি দিয়ে গোল আদায় করে নেন আলতিমিরা।

এরপর ফিরতি আক্রমণ শুরু করে জামাল ভুঁইয়ারা। ১-০ গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ ১১ মিনিট ৫৫ সেকেন্ডের মাথায় বিশ্বনাথের থ্রো থেকে ইবরাহিমের হেড থেকে পাওয়া গোলে সমতায় ফেরায় ম্যাচ।

প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ আসলেও হাতছাড়া করে বাংলাদেশ। ১-১ সমতায় থাকা ম্যাচের দ্বিতীয়ার্ধেও পাল্টাপাল্টি আক্রমণে ব্যস্ত থাকে দু’দল।

৭৬ মিনিট পর্যন্ত আটকে রাখা গেলেও ৭৭ মিনিটের মাথায় খেই হারায় বাংলাদেশ। অ্যামানোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তুর্কেমেনিস্তান। শেষ পর্যন্ত চেষ্টা করেও সমতায় ফেরানো যায়নি ম্যাচ।

দুই ম্যাচে এক জয় নিয়ে ‘ই’ গ্রুপের পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে গেল তুর্কেমেনিস্তান। অন্যদিকে বাংলাদেশ হেরেছে দুটি ম্যাচ। বাকি রয়েছে মালোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ