খেলা

তৃতীয়বারের মতো শুরু হচ্ছে এলপিএল

এলপিএল
এলপিএল

লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) এর তৃতীয় আসর ৩১ জুলাই শুরু হচ্ছে। যা শেষ হবে ২১ আগস্টের ফাইনালের মধ্য দিয়ে। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

গতবারের মতো এবারও পাঁচ দল নিয়ে লঙ্কা প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হবে। সর্বশেষ আসরের মতো এবারও গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। কোয়ালিফায়ার, এলিমিনেটর এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে হাম্বানতোতায়। পাঁচ দলের এই টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ২৪টি।

শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান শাম্মি সিলভা এক বিবৃতিতে বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমরা লঙ্কা প্রিমিয়ার লিগের তৃতীয় আসর শুরু করতে যাচ্ছি। গ্লোবাল টি-টোয়েন্টি লিগে জায়গা করে নেওয়ার লক্ষ্যে আমরা এবারের আসর খেলতে যাচ্ছি।’

লঙ্কা প্রিমিয়ার লিগের প্রথম দুই আসরে শিরোপা জিতেছে জাফনা কিংস। দুইবারই তাদের প্রতিপক্ষ ছিল গলে গ্ল্যাডিয়েটরস।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ