খেলা

পিএসজি ছাড়তে রাজি পচেত্তিনো

পচেত্তিনো
পচেত্তিনো

পিএসজি ক্লাব চাইলে কোচের পদ ছেড়ে দিতে কোনো আপত্তি নেই কোচ মরিসিও পচেত্তিনোর। পচেত্তিনোকে ছেড়ে দিতে চায় পিএসজি, খবরটা বেশ পুরোনো। তবে ক্লাব তাকে ছেড়ে দিতে চাইলেও পচেত্তিনো আসলে কি চান, সেটা এতদিন জানা সম্ভব হয়নি। অবশেষে তিনি নাকি পিএসজির দায়িত্ব নিয়ে খুব একটা উচ্ছ্বসিত নন।

ব্রিটিশ সংবাদমাধ্যম অ্যাথলেটিক জানাচ্ছে, গত সপ্তাহে পিএসজিতে সদ্য সমাপ্ত মৌসুমের ভালোমন্দ নিয়ে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেছিলেন পচেত্তিনো। সেখানো দুই পক্ষের মধ্যে ক্লাবে পচেত্তিনোর ভবিষ্যৎ নিয়েও কথা হয়। আলোচনার পর পচেত্তিনো ক্লাব ছাড়তে সম্মত হয়েছেন বলে নিশ্চিত করেছে অ্যাথলেটিক।

গত বছরের জানুয়ারিতে খেলোয়াড়ি জীবনে নিজের সাবেক ক্লাব পিএসজিতে কোচ হিসেবে যোগ দেন পচেত্তিনো। সদ্য সমাপ্ত মৌসুমে দলকে এনে দিয়েছেন লিগ শিরোপা, তবে পিএসজির ডাগআউটে পূর্বসূরিদের ন্যায় তিনিও ব্যর্থ হয়েছেন ফরাসি চ্যাম্পিয়নদের ইউরোপসেরা বানাতে। ক্লাবের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৩ পর্যন্ত।

পিএসজির পরবর্তী কোচ হিসেবে জোরেশোরে উচ্চারিত হচ্ছে সাবেক রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানের নাম। এছাড়া লিগ আঁ ক্লাব নিসের কোচ ক্রিস্তোফ গলতিয়েরের নামও ঘুরেফিরে আসছে।

অপরদিকে গত মৌসুমে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড এবং পিএসজিতে আসার আগে যে ক্লাবে কোচিং করিয়েছেন সেই টটেনহ্যামেও ফিরে যাবার গুঞ্জন ছিল পচেত্তিনোর। তবে আপাতত এই তিন ক্লাবই ম্যানেজারের পদ নিয়ে নিশ্চিন্ত। তাই পিএসজির পর পচেত্তিনোর নতুন সম্পর্কে ধারণা পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

এদিকে গত মৌসুম শেষেই ক্লাবের আলোচিত স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোকে বিদায় জানিয়েছিল পিএসজি। তার জায়গায় পরামর্শক হিসেবে বিখ্যাত পর্তুগিজ ফুটবল প্রশাসক লুইস কাম্পোসকে নিয়োগ দিয়েছে ক্লাবটি।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ