খেলা

ঘরের মাঠে টানা দুই ম্যাচ হারলো ভারত

  • প্রোটিয়াদের কাছে নাস্তানাবুদ ভারত
    প্রোটিয়াদের কাছে নাস্তানাবুদ ভারত
  • প্রোটিয়াদের কাছে নাস্তানাবুদ ভারত
    প্রোটিয়াদের কাছে নাস্তানাবুদ ভারত

ঘরের মাঠে আবারো প্রোটিয়াদের কাছে নাস্তানাবুদ ভারত। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টিতে ২-০তে এগিয়ে সফরকারীরা।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দিল্লিতে রেকর্ড ২১১ রান করেও হার এড়াতে পারেনি স্বাগতিক ভারত। দিল্লিতে ৭ উইকেটে হেরে যাওয়া ভারত রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচেও হার এড়াতে পারেনি। এদিন কটকের বারাবতী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান করে ভারত।

টার্গেট তাড়া করতে নেমে ২৯ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ উইকেটে হেনরিক্লেসেনকে সঙ্গে নিয়ে ৪১ বলে ৬৪ রানের জুটি গড়েন অধিনায়ক টিম্বা বাভুমা। দলীয় ৯৩ রানে ৩০ বলে ৩৫ রান করে ফেরেন বাভুমা।

এরপর ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে ৫১ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান হেনরিক্লেসেন। জয়ের জন্য শেষ দিকে ১৮ বলে প্রয়োজন ছিল মাত্র ৫ রান। খেলার এমন অবস্থায় ৪৬ বলে ৭টি চার আর ৫টি ছক্কায় ৮১ রান করে ফেরেন এই তারকা ব্যাটসম্যান।

এরপর কাগিসো রাবাদাকে সঙ্গে নিয়ে ১০ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ডেভিড মিলার।

প্রসঙ্গত: এই সিরিজ শুরুর আগে টি-টোয়েন্টিতে টানা ১২ ম্যাচে জয় পেয়েছিল ভারত।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ