খেলা

অবসর ভেঙে টেস্ট খেলায় মঈন

মঈন আলি
মঈন আলি

ইংলিশ ক্রিকেটার অলরাউন্ডার মঈন আলী অবসর ভেঙে টেস্ট খেলায় আবারো ফিরেছেন। সোমবার (১১ জুন) ম্যাককুলামের সঙ্গে আলোচনা শেষে বিবিসির সঙ্গে আলোচনায় আবার টেস্টে ফেরার বিষয় নিশ্চিত করেছেন তিনি। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

২০২১ সালের সেপ্টেম্বরে আচমকাই টেস্ট থেকে অবসর ঘোষণা করেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। সরাসরি অবসরের ঘোষণা না দিলেও এই ইংলিশ ক্রিকেটার জানিয়েছিলেন, লম্বা ফরম্যাটের ক্রিকেটে তিনি কমফোর্ট ফিল করছেন না। টেস্টে নিজের শেষ দেখছেন তিনি।

কিন্তু ইংল্যান্ডের নতুন কোচ ব্রেন্ডন ম্যাককুলামের প্রভাবে টেস্টে নিজের শেষ দেখার চিন্তা থেকে সরে এসেছেন মঈন আলী। আসন্ন পাকিস্তান সফরের আগে টেস্ট ফরম্যাটে নিজের অবসর ভাঙার ঘোষণা দিলেন এই ইংলিশ অলরাউন্ডার।

বিবিসিকে মঈন আলী বলেন, ‘ম্যাককুলামের সঙ্গে আমার কথা হয়েছে, সে আমার সঙ্গে আসন্ন পাকিস্তান সফর নিয়ে আলোচনা করেছে। সে আমাকে জানিয়েছে, টেস্ট দলে আমার জন্য দরজা খোলা। আমিও জানিয়েছি, আমি এখন থেকে আর অবসরে নেই।

আসলে ম্যাককুলামকে না করা কঠিন বিষয়। আমার পক্ষে এটি সম্ভব ছিল না। সত্য বলতে আমি তার অধীনে এবং বেন স্টোকসের নেতৃত্বে খেলতে মুখিয়ে আছি। তারা দুইজনই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পছন্দ করে।

যখন অথবা যদি ম্যাককুলাম আমাকে টেস্ট দলে চায়, আমি অবশ্যই তাহলে পাকিস্তানে খেলবো। আমি কিছু বছর আগে পাকিস্তানে পিএসএল খেলতে গিয়েছিলাম, কিন্তু জাতীয় দলের সঙ্গে সেখানে খেলতে যাওয়ার অনুভূতি আলাদা।

এছাড়াও এটি একটি ঐতিহাসিক সিরিজ হতে যাচ্ছে। লম্বা সময় পর আমরা দেশটিতে খেলতে যাবো। পাকিস্তানের মানুষ ক্রিকেট ভালোবাসে, সেখানে খেলতে গেলে নিশ্চিতভাবে অনেক ভালোবাসা ও সমর্থন পাওয়া যাবে।’

২০০৫ সালে সর্বশেষ কোনো সিরিজ খেলতে পাকিস্তানে গিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট দল।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ