খেলা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

যাত্রাপথে অসুস্থ, উইন্ডিজ যাওয়া হলো না সুজনের

খালেদ মাহমুদ সুজন
খালেদ মাহমুদ সুজন

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়া হচ্ছে না টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের। রক্তচাপজনিত সমস্যার কারণে কাতারের দোহা থেকে দেশে ফিরে এসেছেন তিনি।

গত ৮ জুন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও পেসার মোস্তাফিজুর রহমানের সঙ্গে উইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়েন খালেদ মাহমুদ সুজন। বাকি দুইজন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পৌঁছে গেলেও মাঝপথ থেকে দেশে ফিরে এসেছেন সুজন।

ডাক্তারের পরামর্শে তিনি বাসায় বিশ্রামে আছেন।

সুজনের জায়গায় বিসিবির পরিচালক ও বয়সভিত্তিক ক্রিকেটের প্রধান ওবেদ নিজামকে পাঠাচ্ছে ক্রিকেট বোর্ড। আগামী বুধবার উইন্ডিজের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ