খেলা

শুরুতেই তিন উইকেট হারালো বাংলাদেশ

 আবারো ব্যাট হাতে ব্যর্থ মুমিনুল
আবারো ব্যাট হাতে ব্যর্থ মুমিনুল

ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে টাইগাররা। অ্যান্টিগায় টস হেরে ব্যাটিং পায় বাংলাদেশ।

কেমার রোচের করা ম্যাচের প্রথম বল থেকে সিঙ্গেল নিয়ে জয়কে স্ট্রাইক দিয়েছিলেন তামিম। দ্বিতীয় বলেই খোঁচা দিয়ে স্লিপে ক্যাচ হয়ে ফিরেছেন জয়। রোচের পরের ওভারের প্রথম বলেই শান্তর ব্যাট-প্যাডের ফাঁক গলে বল গিয়ে আঘাত হানে স্টাম্পে।

এই দুজনের পর আরও একবার ব্যাট হাতে ব্যর্থ বাংলাদেশের সদ্য সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। ছয় বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনিও। জেডেন সিলসের বলে জয়ের মতো মুমিনুলও ফিরেছেন স্লিপে ক্যাচ দিয়ে।

বৃহস্পতিবার(১৬ জুন) বাংলাদেশ সময় রাত ৮টায় ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৪১ রান। ক্রিজে আছেন তামিম ইকবাল (২৯*) এবং লিটন দাস (১২*)।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ