খেলা

পাঁচ হাজারি ক্লাবে তামিম ইকবাল

 ফাইল ছবি
ফাইল ছবি

অ্যান্টিগা টেস্টের শুরুটা মোটেই ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ১৬ রানে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে চোখে মুখে অন্ধকার দেখছে সাকিববাহিনী। এই যখন অবস্থা তখন অপর প্রান্তে অবিচল ওপেনার তামিম ইকবাল। এরই মধ্যে ৫ হাজারি ক্লাবে ঢুকে পড়েছেন তিনি। ইনিংসের সপ্তম ওভারে কেমার রোচকে মিডউইকেটে ফ্লিক করে তিন রান নেন তামিম। তাতেই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ছুঁয়ে ফেলেন মাইলফলক।

বৃহস্পতিবার(১৬ জুন) বাংলাদেশ সময় রাত ৮টায় ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

তবে ইনিংসের হিসেবে তামিমই এই তালিকায় দ্রুততম বাংলাদেশি। পাঁচ হাজার রান করতে ৬৮ টেস্টে ১২৯ লেগেছে তামিমের। অন্যদিকে মুশফিকের লাগে ৮১ ম্যাচে ১৪৯ ইনিংস।

বাংলাদেশি ব্যাটারদের মধ্যে টেস্টে রান সংগ্রাহক তালিকায় সেরা পাঁচে মুশফিক-তামিমের পর আছেন সাকিব আল হাসান, মুমিনুল হক আর হাবিবুল বাশার। সাকিবের রান ৬২ টেস্টে ৪১১৩, মুমিনুলের ৫৪ টেস্টে ৩৫২৫ আর বাশারের ৫০ টেস্টে রান ৩০২৬।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ