অ্যান্টিগো টেস্টের প্রথম ইনিংসে হতাশাজনক স্কোর করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বোলিং তোপে পড়ে মাত্র ১০৩ রানে গুটিয়ে গেছে সফরকারীরা।
রানের খাতা খুলতে পারেননি মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, খালেদ আহমেদ ও মোস্তাফিজুর রহমান। অধিনায়ক সাকিব আল হাসান দলকে টেনে তুলতে না পারলেও অর্ধশতক তুলে নিয়েছেন।
৬৭ বলে ৫১ রান করেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন তামিম ইকবাল।
জেইডেন সিলস ও আলজারি জোসেফ তিনটি করে উইকেট নিয়েছেন। কাইল মায়ার্স ও কেমার রোচ নিয়েছেন দুইটি করে উইকেট।
বৃহস্পতিবার(১৬ জুন) বাংলাদেশ সময় রাত ৮টায় ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মেহেদি হাসান মিরাজ, খালেদ আহমেদ, মোস্তাফিজুর রহমান ও ইবাদত হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
ক্রেইগ ব্র্যাথওয়েট, জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমা বোনার, জন ক্যাম্পবেল, জশুয়া ডা সিলভা, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, গুডাকেশ মোটি, রেমন রেইফার, জেইডেন সিলস, কেমার রোচ।