খেলা

চতুর্থ দিনে গড়ালো বাংলাদেশ-উইন্ডিজের প্রথম টেস্টের ভাগ্য

বাংলাদেশ-উইন্ডিজ
বাংলাদেশ-উইন্ডিজ

বাংলাদেশ-উইন্ডিজের আড়াই দিনেই শেষ হবার সম্ভাবনা ছিল অ্যান্টিগা টেস্ট। সেখান থেকে চতুর্থ দিনে গড়ালো প্রথম টেস্টের ভাগ্য। যে ম্যাচটায় ইনিংসে জয়ের প্রবল সম্ভাবনা ছিল ক্যারিবীয়দের, সেই টেস্ট সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহানের দুর্দান্ত একটা জুটি দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামালো স্বাগতিকদের।

ক্যারিবীয়দের দেয়া ১৬২ রানের লিড টপকাতে নেমে দ্বিতীয় ইনিংসে ১০৯ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশকে ম্যাচে ফেরান সাকিব-সোহান। দুজনেই তুলে নেন অর্ধশতক। দুজনের ১২৩ রানের জুটি ভাঙার আগে সাকিব খেলেন ৬৩ রানের ইনিংস। সোহান করেন ৬৪ রান। প্রথম ইনিংসে ১০৩ রানে অল-আউট হওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২৪৫ রান করে লিড দেয় ৮৪ রানের।

উইন্ডিজের পক্ষে রোচ নেন ৫ উইকেট। এছাড়া ৩ উইকেট নেন জোসেফ, ২ উইকেট নেন কাইল মেয়ার্স।

ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই খালেদের আহমেদের বলে দিক হারায় ক্যারিবীয়রা। ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই খালেদ ১ রানে ফেরান ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েটোকে।

নিজের দ্বিতীয় ওভার করতে এসে আবারো উইকেট তুলে নেন খালেদ। ফেরান ২ রান করা রেয়মন রেইফারকে। ব্র্যাথওয়েট, রেইফার দুজনেই ক্যাচ দেন উইকেট-রক্ষক নুরুল হাসানের হাতে।

৩ রানে ২ উইকেট হারিয়ে দিশেহারা ক্যারিবীয়দের আরো বিপাকে ফেলেন খালেদ তার তৃতীয় ওভারে। এবার এনক্রুমাহ বোনারকে বোল্ড করে ফেরান রানের খাতা খোলার আগে।

৯ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়া দলের হাল ধরেছেন জন ক্যাম্পবেল ও জার্মেইন ব্ল্যাকউড। দুজনে মিলে দিনের বাকি সময়টায় খেলেছেন বেশ সাবধানী হয়ে। তৃতীয় দিন শেষে উইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৪৯ রান। জয়ের জন্য প্রয়োজন আর মাত্র ৩৫ রান। জন ক্যাম্পবেল ২৮ ও জার্মেইন ব্ল্যাকউড অপরাজিত রয়েছেন ১৭ রানে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ