খেলা

মহিলা ক্রিকেট দল কিনলেন শাহরুখ খান

শাহরুখ খান
শাহরুখ খান

বলিউডের বাদশা শাহরুখ খান এবার মহিলা ক্রিকেট দল কিনেছে। কেকেআর এর নামের সঙ্গে মিলিয়েই মহিলা ক্রিকেট দলের নাম রাখা হয়েছে ট্রিনবাগো নাইট রাইডার্স (টিকেআর)।

আইপিএলের শুরু থেকে কলকাতা নাইট রাইডার্সের মালিক তিনি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলেও রয়েছে শাহরুখ খানের দল, ত্রিনবাগো নাইট রাইডার্স। আইপিএল, সিপিএলের গণ্ডি ছাড়িয়ে সংযুক্ত আরব আমিরাতে এমিরেটস টি-টোয়েন্টি লিগেও দল আছে বলিউডের বাদশাহ শাহরুখ খানের।

‘চাক দে ইন্ডিয়া’ কে না দেখেছেন। ভারতীয় মহিলা হকি দলের কোচের ভূমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ। সুপারহিট হয়েছিল সে ছবি। এবার বাস্তবেই এক মহিলা ক্রিকেট দলের মালিক হয়ে বসলেন তিনি।

নতুন ক্রিকেট দলের আনুষ্ঠানিক টুইটার হ্যান্ডেল থেকে এই খবর জানিয়ে লেখা হয়েছে, ‘সর্বপ্রথম নাইট রাইডার্স মহিলা দল। ৩০ অগাস্ট থেকে শুরু হতে চলা মহিলা সিপিএল’র উদ্বোধনী পর্বে লড়াই করার জন্য সম্পূর্ণ প্রস্তুত টিকেআর।’

এই টুইটটি আবার রিটুইট করে শাহরুখ লিখেছেন, ‘এটা সত্যিই খুব আনন্দের মুহূর্ত। আশা করছি লাইভ ম্যাচ দেখার জন্য আমি উপস্থিত থাকতে পারব।’

আগামী ৩০ অগাস্ট থেকে শুরু হতে চলেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। সেখানেই প্রথম ম্যাচ খেলতে চলেছে ট্রিনবাগো নাইট রাইডার্স।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ