খেলা

বড় হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু বাংলাদেশের

 সাকিবের ফেরার ম্যাচে হার দেখলো বাংলাদেশ
সাকিবের ফেরার ম্যাচে হার দেখলো বাংলাদেশ

অ্যান্টিগা টেস্টে বড় হার দিয়ে শুরু হলো বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর। ব্যাটিং বিপর্যয়ে প্রথম টেস্টে বাংলাদেশের হার ৭ উইকেটে।

চতুর্থ দিনের সকালে জিততে ৩৫ রান দরকার ছিল ক্যারিবিয়ানদের। জন ক্যাম্পবেল ও জার্মেইন ব্ল্যাকউড কোনও বিপদ ছাড়াই লক্ষ্যটা টপকে যান। ফলে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেলো স্বাগতিকরা।

চতুর্থ ইনিংসে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ৮৪ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। তৃতীয় দিন শেষ বিকেলে ৯ রান তুলতেই ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচকে কিছুটা জমিয়ে তুলেছিলেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ।

কিন্তু জন ক্যাম্পবেল আর জার্মেইন ব্ল্যাকউড মিলে খালেদ আমহেদের সেই অপ্রতিরোধ্য গতি থামিয়ে দিয়েছিলেন। ৪০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে তৃতীয় দিন শেষ করেন। জয়ের জন্য বাকি ৩৫ রান আজ মাঠে নেমে মাত্র ৭ ওভার খেলেই তুলে নেন তারা দু’জন।

তৃতীয় দিনই পরাজয় ঘটে যেতে পারতো টাইগারদের। মিডল অর্ডারে যদি সাকিব আল হাসান আর নুরুল হাসান সোহান ঘুরে না দাঁড়াতেন, তাহলে ইনিংস পরাজয়ের সম্ভাবনাও ছিল

সাকিব-সোহানের জুটিতে ইনিংস পরাজয় এড়িয়ে ক্যারিবীয়দের সামনে লিডও এনে দিয়েছিল ৮৩ রানের। সাকিব ৬৩ এবং সোহান করেছিলেন ৬৪ রান।

৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর পেসার খালেদ আহমেদের তোপের মুখে পড়ে ক্যারিবিয়রা। ১ রানে ক্রেইগ ব্র্যাথওয়েট, ২ রানে রেমন রেইফার এবং কোনো রান না করেই ফিরে যান এনক্রুমাহ বোনার। এরপরই দাঁড়িয়ে যান ক্যাম্পবেল আর ব্ল্যাকউড।

জন ক্যাম্পবেল শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৬৭ বলে ৫৮ রান করে এবং জার্মেইন ব্ল্যাকউড ৫৩ বলে অপরাজিত থাকেন ২৬ রান করে। ক্যারিবীয়দের ৩ উইকেট একাই নেন খালেদ।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তামিমের ৫১ রান সত্ত্বেও বাংলাদেশ অলআউট হয়ে যায় মাত্র ১০৩ রানে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ২৬৫ রানে। জবাবে ২৪৫ রান করে বাংলাদেশ। সব মিলিয়ে ৮৪ রানের লক্ষ্য পায় ওয়েস্ট ইন্ডিজ। এই লক্ষ্য তারা তাড়া করে ২২ ওভারে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ