খেলা

মালয়েশিয়ার জালে বাংলাদেশের ৬ গোল

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

১৪ জুন এশিয়ান কাপ বাছাইয়ে জামাল ভুইয়ারা কুয়ালামাপুরে ১-৪ গোলে মালয়েশিয়ার বিপক্ষে হেরেছিলেন। নয় দিন পর কুয়ালালামপুরের সেই হারের প্রতিশোধ সাবিনারা নিয়েছেন কমলাপুর স্টেডিয়ামে। বাংলাদেশ নারী ফুটবল দল ৬-০ গোলে মালয়েশিয়াকে হারিয়েছে।

র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৬১ ধাপ এগিয়ে মালয়েশিয়া। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশের সঙ্গে কোনো সময় পেরে উঠেনি সফরকারীরা। প্রথমার্ধে ৪-০ গোলের লীড বাংলাদেশকে জয়ের ভিত রচনা করে দেয়৷ দ্বিতীয়ার্ধে কৃষ্ণা রাণী সরকার ও মনিকা চাকমার গোলে বাংলাদেশ ৬-০ গোলের বড় জয় পায়। ডিফেন্ডার আখি খাতুন জোড়া গোল,অধিনায়ক সাবিনা, স্বপ্না, কৃষ্ণা ও মনিকা একটি করে গোল করেন। বাংলাদেশের গোলরক্ষককে কোনো পরীক্ষাই পড়তে হয়নি সেই অর্থে।

ম্যাচের নয় মিনিটে কমলাপুর স্টেডিয়ামের গ্যালারি আনন্দে নেচে উঠে। কর্ণার থেকে ডিফেন্ডার আখি গোল করেন। ২৫ মিনিটে অধিনায়ক সাবিনা গোল করেন৷ ৩৬ মিনিটে গোল করান অধিনায়ক সাবিনা। শর্ট কনার থেকে সাবিনার ক্রস বক্সে আঁখি খাতুনের পায়ের সামনে পড়ে৷ গোললাইনের সামনে পাওয়া বলে প্লেসিং করতে ভুল করেননি আঁখি।

৪২ মিনিটে আরেকটি শর্ট কর্নার নেয় বাংলাদেশ। সাবিনার নেয়া শট মালয়েশিয়ার ক্রসবারের উপরে লেগে বাইরে যায়৷ তিন মিনিট পর সাবিনার বাড়ানো বলে স্বপ্না প্লেসিংয়ে গোল করেন৷ ৪-০ গোলের ব্যবধান নিয়ে দুই দল বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে মালয়েশিয়া ম্যাচে ফেরার তেমন চেষ্টা করতে পারেনি৷ বাংলাদেশের অর্ধে বল সেভাবে নিতেই পারেনি৷ স্বাগতিক দল দ্বিতীয়ার্ধে আরো দুই গোল আদায় করে। ৬৭ মিনিটে মনিকা ও ৭৪ মিনিটে কৃষ্ণা গোল করেন। দুই ম্যাচ প্রীতি ম্যাচের দ্বিতীয় ম্যাচটি ২৬ জুন অনুষ্ঠিত হবে৷

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ